Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 08:21: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না’
    বিনোদন

    ‘শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না’

    কলকাতা থেকে মুম্বাই, দু’টি ভিন্ন ইন্ডাস্ট্রিতে একইসঙ্গে কাজ করে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন ওপার বাংলার অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ তিনি, এখন কাজ করছেন হিন্দি ধারাবাহিকেও।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের পথচলা, ব্যক্তিগত জীবন এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

    মুম্বাই ও কলকাতার মধ্যে নিত্য যাতায়াত নিয়ে দেবচন্দ্রিমা বলেন, ‘এটাই তো চেয়েছিলাম। কাজের মধ্যে দৌড়ঝাঁপেই জীবন কাটুক। আমি এমনিতেই ভ্রমণ করতে ভালোবাসি, তাই তেমন কোনও সমস্যা হচ্ছে না।’

    দু’টি ইন্ডাস্ট্রির কাজের ধরনে পার্থক্য প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আসলে কাজের ধরন তেমন আলাদা নয়, এটি কেবলই কথার কথা। বাংলায় খুব কম বাজেটে কাজ করতে হয়। মুম্বাইয়ে সেই সমস্যাটা নেই। তবে বাংলায় কনসেপ্টের অভাব নেই, কেবল সেগুলোর বাস্তবায়ন করতে কিছুটা সমস্যা হয়। মুম্বাইয়ে পেশাদারিত্ব কিছুটা বেশি। সেখানে প্রত্যেককে অডিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।’

    আরও পড়ুন: নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি: ঋতাভরী

    তার কথায়, ‘হিন্দি, বাংলা বলে বিষয়টা নয়। আমি দু’টি মাধ্যমেই কাজ করে বলছি, দর্শকের যদি কোনো কনটেন্ট পছন্দ না হয়, তাহলে সেটা চলবে না। যেমন ধরুন, ভীষণ জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ এখনও চলছে। অথচ আমার ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’ বন্ধ হয়ে গিয়েছে, কারণ মানুষ তা পছন্দ করেনি। তাই কনটেন্ট ভালো না হলে সেটাই সমালোচনার মুখে পড়বে, আর আমাদের তা শুনতেই হবে।’

    কখনও কাউকে ভুল বুঝে আক্ষেপ করেছেন কিনা— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যা, ভুল করেই ভুল বুঝেছিলাম। তবে যেদিন বুঝতে পেরেছি আমি ভুল, সেদিন নিজে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি।’

    অন্য সহশিল্পীরা যেখানে এখনো একই জায়গায় রয়েছেন, সেখানে তার সফলতার রহস্য কী? এমন প্রশ্নের জবাবে দেবচন্দ্রিমা বলেন, ‘সকলেই পরিশ্রমী তবে আসল বিষয় হলো ঝুঁকিটা নিতে হবে। সবাই সেটা পারেন না। শূন্য থেকে শুরু করতে আমার কোনো সমস্যা ছিল না।’

    ‘শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না’
    পূর্ববর্তী খবরনিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি: ঋতাভরী
    পরবর্তী খবর খবরদার, বাচ্চা আছে: সালমান খান

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে আরও ২ মৃত্যু

    July 15, 2026

    বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

    July 15, 2026

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    July 15, 2026

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    July 15, 2026

    পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 15, 2026

    নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.