Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 09:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সাদা বাথরোবে, কফি কাপ হাতে কে এই অভিনেত্রী
    বিনোদন

    সাদা বাথরোবে, কফি কাপ হাতে কে এই অভিনেত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 24, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    সাদা বাথরোব, মাথায় মোড়ানো তোয়ালে, চোখে রোদচশমা—আর হাতে ধরা এক কাপ কফি। এমন এক অলস, অথচ সাহসী ভঙ্গিমায় বারান্দায় বসে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী রুকমা রায়।

    ছবিটি দেখে অনেকেই হয়তো ভাবছেন, কলকাতার বারান্দা কি এমন সাহসী ভঙ্গিমার জন্য উপযুক্ত? বাস্তব বলছে, না। কারণ ছবিটি কলকাতার নয়, জর্জিয়ার।

    সম্প্রতি জর্জিয়ায় ঘুরতে গিয়েছিলেন রুকমা। সেখানেই তোলা হয়েছে এই ছবি। ছুটিতে বেরিয়ে পড়ার সুযোগ পেলে নিজেকে আটকে রাখতে পারেন না তিনি। সঙ্গে থাকেন তার বান্ধবীদের ‘গার্লস গ্যাং’। এবারেও তাদের সঙ্গেই জর্জিয়া সফর সেরে ফিরেছেন অভিনেত্রী। ভ্রমণের আমেজ এখনও কাটেনি তার গলায়।

    তবে কি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলেই এই ঘোরাঘুরি? এমন প্রশ্নে রুকমা জানালেন, “কাজের কথা চলছে। তবে মনমতো চরিত্র পছন্দ হচ্ছে না। আমি বসে নেই। নিয়মিত শরীরচর্চা করছি, ওজন কমাচ্ছি। মঞ্চে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি। অনেক দিন বাইরে যাইনি, তাই বেরিয়ে পড়লাম।”

    তিনি আরও জানান, জর্জিয়া থেকে ফিরে তাঁর মধ্যেও ফিরে এসেছে অভিনয়ের খিদে। “অনেক দিন অভিনয় থেকে দূরে। এবার আবার ফিরতে হবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়,” বললেন রুকমা।

    ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রুকমা জানান, তিনি ঘুরেছেন তিবলিসি, বাটুমি ও কাজবেগি। তিবলিসিতে রোদ-বৃষ্টির খেলা, চার্চ, কাচের সেতু, রঙিন বাড়ি এবং বিখ্যাত ‘মাদার অফ জর্জিয়া’ মূর্তি তাকে মুগ্ধ করেছে। বাটুমিতে পাহাড় আর সমুদ্রের সহাবস্থান অভিনেত্রীর মনে গেঁথে গেছে।

    কিংখালি, কাচ্চিপুরি, নানা কাবাব, রোল, টার্কিশ চা—সবই চেখেছেন মন ভরে। এমনকি ভারতীয় খাবারের দোকানে খাওয়া ডাল এখনও তার জিভে লেগে আছে বলে জানান অভিনেত্রী। ডালের সঙ্গে ছিল প্রচুর সালাদও।

    একটি ছোট্ট ঘটনার কথা জানিয়ে রুকমা বলেন, “তিবলিসি থেকে বাটুমি যাওয়ার পথে ট্রেন হঠাৎ থামল। দেখি ট্রেনের গার্ড নেমে রুটি নিয়ে পথপশুদের খাওয়াচ্ছেন। শুধু একদিন নয়, প্রতিদিনই নাকি এমন করেন। আরও অনেকেই খাবার নিয়ে আসেন। বিষয়টা আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়।”

    রুকমার এই সফর যেন শুধুই বেড়ানো নয়, বরং জীবনের প্রতি নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প।

    কফি কাপ হাতে কে এই অভিনেত্রী সাদা বাথরোবে
    পূর্ববর্তী খবর৩৭০ সিনেমায় কাজ করার পরেও শুটিংয়ের প্রথম দিনে ভয় লাগে: মিঠুন
    পরবর্তী খবর তেহরানে ‘তীব্র হামলার’ নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    August 24, 2026

    মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    August 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

    August 24, 2026

    মঙ্গলবার আমিরাত-সৌদিসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.)

    August 24, 2026

    প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

    August 24, 2026

    দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

    August 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.