Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 23 August 2026, 10:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সালমানের সহ-অভিনেতা বারিন্দর সিং ঘুমান মারা গেছেন
    বিনোদন

    সালমানের সহ-অভিনেতা বারিন্দর সিং ঘুমান মারা গেছেন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সালমানের সহ-অভিনেতা বারিন্দর সিং ঘুমান মারা গেছেন

    সালমানের সহ-অভিনেতা বারিন্দর সিং ঘুমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পাঞ্জাবের অমৃতসরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বারিন্দরের ভাতিজা অমনজোত সিং ঘুমান জলন্ধরে সাংবাদিকদের বলেন, হাসপাতালেই সন্ধ্যার দিকে হঠাৎ হার্ট অ্যাটাক হয় তাঁর।

    ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ঘুমান ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন এবং ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। অভিনয়জগতে তিনি সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ (২০২৩) ছবিতে কাজ করেন। এর আগে তাঁকে দেখা গেছে ‘রোর : টাইগার অব দ্য সুন্দরবনস’ (২০১৪) ও ‘মারজাভা’ (২০১৯) ছবিতেও। ২০১২ সালে পাঞ্জাবি সিনেমা ‘কাবাড্ডি ওয়ান্স এগেইন’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

    গুরদাসপুরের বাসিন্দা বারিন্দর বর্তমানে জলন্ধরে বসবাস করতেন এবং সেখানে একটি জিমের মালিক ছিলেন। তিনি একজন নিরামিষভোজী বডিবিল্ডার হিসেবে পরিচিত ছিলেন এবং নিয়মিত নিজের অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন। সম্প্রতি তিনি ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

    তার মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কংগ্রেস সংসদ সদস্য সুখজিন্দর সিং রন্ধাওয়া বলেন, পাঞ্জাবের খ্যাতনামা বডিবিল্ডার ও অভিনেতা বারিন্দর সিং ঘুমানের আকস্মিক মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তাঁর কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও প্রতিভা পাঞ্জাবকে গৌরবান্বিত করেছে।

    শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল বলেন, আন্তর্জাতিক বডিবিল্ডার বারিন্দর ঘুমানের অকালমৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন; তরুণ প্রজন্মের জন্য তিনি প্রেরণা হয়ে থাকবেন।

    সালমানের সহ-অভিনেতা বারিন্দর সিং ঘুমান মারা গেছেন
    পূর্ববর্তী খবরশান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো
    পরবর্তী খবর নোবেল কমিটি জানাল, ট্রাম্প কেন নোবেল পেলেন না

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ

    August 22, 2026

    সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

    August 22, 2026

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    August 22, 2026

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    August 22, 2026

    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

    August 22, 2026

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    August 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.