Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 16 November 2026, 08:20: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এলো কন্যা সন্তান
    বিনোদন

    সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এলো কন্যা সন্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এলো কন্যা সন্তান

    বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি চলতি বছরের শুরুতে তাদের প্রথম সন্তান আগমনের সুসংবাদ দিয়েছিলেন।

    একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। তবে এই দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ করেননি।

    চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা ইনস্টাগ্রামে তাদের প্রথম সন্তান প্রত্যাশার কথা জানান দেন। তারা সামাজিক মাধ্যমে ছোট শিশুর মোজা হাতে ধরে থাকা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার… শিগগিরই আসছে।”

    জানা গেছে, সিদ্ধার্থ এবং কিয়ারার প্রথম দেখা হয়েছিল একটি পার্টিতে এবং তাদের প্রথম ছবি ‘শেরশাহ’-এর সেটে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই জুটি তাদের সম্পর্কের বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু স্বীকার বা অস্বীকার করেননি এবং ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

    সিদ্ধার্থ এবং কিয়ারা উভয়েরই আগামী মাসে বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থকে জাহ্নবী কাপুরের বিপরীতে রোমান্টিক কমেডি ‘পরম সুন্দরী’-তে দেখা যাবে। অন্যদিকে, কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সাথে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের বড় বাজেটের ছবি ‘ওয়ার ২’-তে, যা স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

    সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এলো কন্যা সন্তান
    পূর্ববর্তী খবরনতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী 
    পরবর্তী খবর গানের মঞ্চ ছেড়ে পরিচালকের আসনে অরিজিৎ

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগ্রাসন চালাতে যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো সহায়তা করছে: ইরান

    November 15, 2026

    ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

    November 15, 2026

    স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিং

    November 15, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    November 15, 2026

    ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

    November 15, 2026

    ইরানের হুমকি ‘চিরতরে’ নির্মূলের সময় এসেছে: নেতানিয়াহু

    November 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.