Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 12:29: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়
    বিনোদন

    সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

    গত বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত এক মহাসমাবেশে উপচে পড়ে মানুষের ঢল। লাখো ভক্ত-সমর্থকের উচ্ছ্বাস-ভালোবাসা নিয়ে এদিন মঞ্চে ওঠেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সেখানেই দেশের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ছুড়ে দেন তার রাজনৈতিক হুংকার; মুহূর্তেই গর্জে ওঠে সমাবেশস্থল।

    এটি ছিল দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) এর মহাসমাবেশ। দলের প্রতিষ্ঠাতা ও নেতা থালাপতি বিজয় তার অবস্থানও স্পষ্ট করেন; অপশাসনের বিরুদ্ধে দেখান এক অদম্য সাহসিকতা। কারণ এই নায়ক মনে করেন, রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, এটি যুদ্ধক্ষেত্র। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বেছে নিলেন লড়াইয়ের পথ।

    এদিন ভাষণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন। সমাবেশে হাজারো মানুষের সামনে ঘোষণা করেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।’

    যদিও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বিজয়ের এ বক্তব্য প্রায় এড়িয়ে গেছে। তবে দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার ভাষণের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কপাল ও হাতে কমলা-হলুদের ওড়না বেঁধে সাহসী নেতার বেশে মানুষের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন বিজয়; লাখো জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা তখন মুখর।

    তবে শুধু ভারতের ভক্তরাই নন, বাংলাদেশের ভক্তরাও বিজয়ের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, সিনেমায় যেমন তিনি নায়কের চরিত্রে অবতীর্ণ হন, বাস্তব রাজনীতিতেও নিজেকে একইভাবেই উপস্থাপন করছেন। নেটিজেনদের মন্তব্য, ‘সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক। জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।’

    কিন্তু প্রশ্ন হলো, পর্দার নায়ক হঠাৎ রাজনীতিতে এত সক্রিয় হলেন কেন?

    আসলে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই রাজনীতিতে নাম লেখান থালাপতি বিজয়। তিনি গড়েন নিজস্ব দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর ২০২৪ সালের অক্টোবরে প্রথম জনসভায় অংশ নেন তিনি। মাত্র ৯ মাসের ব্যবধানে টিভিকে নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় আলোড়ন; আর ঘোষণা করেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই এর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি অর্থাৎ সেনাপতি। একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি জয় করেছেন কোটি দর্শকের মন। মোটা অঙ্কের পারিশ্রমিক ও ঝলমলে ক্যারিয়ারকে পাশে সরিয়ে রেখে নামেন রাজনীতির মাঠে। লক্ষ্য একটাই, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জেতা এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করা। কারণ এই নায়ক মনে করেন, রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি জনসেবা।

    সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়
    পূর্ববর্তী খবরএকসঙ্গে শয়তানি শুরু করতে যাচ্ছেন সাইফ-অক্ষয়
    পরবর্তী খবর ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের পারিশ্রমিক নিয়ে প্রযোজক বললেন— এটা তার প্রাপ্য

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    November 14, 2026

    রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

    November 14, 2026

    আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী

    November 14, 2026

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    November 14, 2026

    দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

    November 14, 2026

    আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.