Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 8 July 2026, 04:41: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সিনেমায় বাঙালিয়ানা কোথায়: রঞ্জিত মল্লিক
    বিনোদন

    সিনেমায় বাঙালিয়ানা কোথায়: রঞ্জিত মল্লিক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 13, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিনেমায় বাঙালিয়ানা কোথায়: রঞ্জিত মল্লিক

    দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন টালিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক। এবার তিনি ফিরছেন একেবারে নতুন গল্পে। প্রায় ১৬ বছর পর নিজ কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে একই ফ্রেমে। নতুন সিনেমার নাম ‘স্বার্থপর’। চলচ্চিত্রের এই নামেই যেন শুরু হচ্ছে রঞ্জিত-কোয়েলের রুপালি পুনর্মিলনের এক আবেগময় অধ্যায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। এ বিষয়ে কথা বলতে গিয়ে আফসোসের স্বর শোনা যায় তার কণ্ঠে।

    রঞ্জিত মল্লিক বলেন, ‘এখন অনেক বাংলা সিনেমা তৈরি হচ্ছে। ভালো ব্যবসাও করছে। কিন্তু সেইসব সিনেমায় বাঙালিয়ানা কোথায়? ‘স্বার্থপর’ সিনেমা অনেক দিন পর সেই স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক যেমনটা আমার সময়ে সিনেমা হতো।

    ‘স্বার্থপর’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক অন্নপুর্ণা বসু। যৌথ পরিবারে আইনি জটিলতা লেগেই থাকে। রঞ্জিত মল্লিকও বনেদি পরিবারের সন্তান।

    এ বিষয়ে রঞ্জিত মল্লিক বলেন, ‘কলকাতার বিশাল বনেদি পরিবার বললে যা বোঝায় সেটাই ভবানীপুরের মল্লিকবাড়ি। আমার ছোটবেলায় ২০০ সদস্যের বাস ছিল সেখানে! অনেক বড় মহলবাড়ি। এক মহল দিয়ে আরেক মহলে চলে যাওয়া যেত। একসঙ্গে থাকার সুবাদে আমাদের মধ্যে মতবিরোধ হতো। কিন্তু সেই বিরোধ আদালত পর্যন্ত গড়াত না।‘ পারস্পরিক বিশ্বাস, ভরসা, ধৈর্য, সহনশীলতা তাদের প্রত্যেকের মধ্যে ছিল। মানিয়ে নেওয়া বা মেনে নেওয়ার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতেন মল্লিকবাড়ির সদস্যরা।

    এ তথ্য উল্লেখ করে রঞ্জিত মল্লিক বলেন, ‘সে জন্যই মল্লিকবাড়ি আমাদের কাছে আক্ষরিক অর্থেই ‘বাড়ি’। যেখানে নিরাপত্তা আছে, নিশ্চিন্ততা আছে, হৃদয়ের উষ্ণতাও আছে।’

    ‘স্বার্থপর’ সিনেমায় রঞ্জিত মল্লিক ও কোয়েলের পাশাপাশি অভিনয় করেছেন, অনির্বাণ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনন্যা সেনসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২১ অক্টোবর।

    সিনেমায় বাঙালিয়ানা কোথায়: রঞ্জিত মল্লিক
    পূর্ববর্তী খবর৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী
    পরবর্তী খবর অরিজিতের কাছে ভুল স্বীকার করলেন সালমান

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতা গতিশীল করার আহ্বান ‘বাটজা’র

    July 8, 2026

    তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    July 8, 2026

    নতুন মামলায় গ্রেপ্তার খায়রুল হক, আটকে গেল মুক্তি

    July 8, 2026

    শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

    July 8, 2026

    সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল বৃহস্পতিবার

    July 8, 2026

    হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০

    July 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.