Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 21 June 2026, 08:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এলো নতুন ইনজেকশন, মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা
    আন্তর্জাতিক

    এলো নতুন ইনজেকশন, মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা

    ভারতে প্রথমবারের মতো ফুসফুসের ক্যানসারের চিকিৎসায় মাত্র সাত মিনিটে প্রয়োগযোগ্য নতুন একটি ইমিউনোথেরাপি ইনজেকশন চালু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসাকে আরও দ্রুত, সহজ ও রোগীবান্ধব করে তুলবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোশ ফার্মা ইন্ডিয়া ‘টেসেন্ট্রিক’ নামের এই নতুন ওষুধটি বাজারে এনেছে।

    বর্তমানে ক্যানসারের ইমিউনোথেরাপি সাধারণত শিরায় (আইভি) ইনফিউশনের মাধ্যমে দেওয়া হয়। এ পদ্ধতিতে রোগীদের হাসপাতালে দীর্ঘ সময় থাকতে হয়। তবে নতুন এই ইনজেকশন সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায় এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় মাত্র সাত মিনিটে।

    চিকিৎসকদের মতে, এতে রোগীদের ভোগান্তি কমবে এবং হাসপাতালের ওপর চাপও হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক রোগী ও দূরবর্তী এলাকা থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা এ পদ্ধতিতে বেশি সুবিধা পাবেন। এই চিকিৎসা মূলত নন-স্মল সেল লাং ক্যানসার (এনএসসিএলসি) রোগীদের জন্য ব্যবহৃত হবে, যা ফুসফুসের ক্যানসারের সবচেয়ে প্রচলিত ধরন।

    নতুন ইনজেকশনে ব্যবহৃত হয়েছে অ্যাটেজোলিজুমাব নামের ওষুধ, যা শরীরের ‘পিডি-এল১’ প্রোটিনকে ব্লক করে। সাধারণত ক্যানসার কোষ এই প্রোটিন ব্যবহার করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দেয়। প্রোটিনটি নিষ্ক্রিয় হয়ে গেলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়।

    বিশেষজ্ঞদের মতে, যেসব রোগীর টিউমারে পিডি-এল১-এর মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই চিকিৎসা সবচেয়ে কার্যকর হতে পারে। ধারণা করা হচ্ছে, প্রায় অর্ধেক এনএসসিএলসি রোগী এই থেরাপির জন্য উপযুক্ত হতে পারেন।

    চিকিৎসকদের ভাষ্য, প্রচলিত কেমোথেরাপির তুলনায় ইমিউনোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম। কারণ কেমোথেরাপি সুস্থ কোষকেও ক্ষতিগ্রস্ত করে, অন্যদিকে ইমিউনোথেরাপি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যানসারের বিরুদ্ধে কাজ করে।

    তবে এই আধুনিক চিকিৎসার খরচও বেশ বেশি। ইনজেকশনটির প্রতি ডোজের মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার রুপি। একজন রোগীর সাধারণত ছয়টি ডোজ প্রয়োজন হয়। ফলে পুরো চিকিৎসার ব্যয় কয়েক লাখ রুপিতে পৌঁছাতে পারে।

    খরচ কমাতে রোশ ভারতে ‘ব্লু ট্রি’ নামে একটি সহায়তা কর্মসূচি চালু করেছে। এছাড়া চিকিৎসাটি ভারতের সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি সিজিএইচএস-এর আওতায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, উন্নত ক্যানসার চিকিৎসা সাধারণ মানুষের নাগালে আনতে সরকারি সহায়তা ও কম খরচের বিকল্প ব্যবস্থা জরুরি হয়ে উঠেছে।

    এলো নতুন ইনজেকশন এলো নতুন ইনজেকশন মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা
    পূর্ববর্তী খবরসিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী
    পরবর্তী খবর পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    হরমুজে টোল নেবে না ইরান, তবে তা নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪

    অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এক টেবিলে ওয়াশিংটন ও তেহরান

    ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

    চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    June 21, 2026

    অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

    June 21, 2026

    হরমুজে টোল নেবে না ইরান, তবে তা নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    June 21, 2026

    নকআউট পর্বের পথে বড় অগ্রগতি জাপানের, বিদায় তিউনিসিয়ার

    June 21, 2026

    তিউনিশিয়ার বিপক্ষে ৩ গোলে এগিয়ে জাপান

    June 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.