1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন রাজপাল - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন রাজপাল

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন রাজপাল

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের হাসি যেন মুহূর্তেই ম্লান হয়ে গেল। দীর্ঘদিনের চেক বাউন্স মামলায় শেষমেশ দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করতে হলো এই অভিনেতাকে। গত ৪ ফেব্রুয়ারি আদালত তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিলেও, তিনি পুনরায় আইনি লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন।

তবে এবার আর কোনো অজুহাত টিকল না। আত্মসমর্পণের নির্দেশ পাওয়ার পর রাজপাল যাদব পুনরায় আদালতের দ্বারস্থ হয়ে একটি শর্ত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে ২৫ লাখ টাকা পরিশোধ করবেন এবং বাকি অর্থ পরে শোধ দেবেন।

কিন্তু দিল্লি হাইকোর্ট তার এই শর্ত মানতে নিষেধ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ এর আগে রাজপালকে বহুবার সুযোগ দেওয়া হলেও তিনি প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন। অভিনেতার ওপর প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। এই মামলাটি দীর্ঘ কয়েক বছর ধরে চলছে।

আরও পড়ুন- আমার অনুমতি নয়,ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয়: অভিষেক

এর আগে রাজপাল যাদব কিছুদিন জামিনে মুক্ত ছিলেন। সে সময় তিনি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে সব পাওনা মিটিয়ে দেবেন। আদালত সরল বিশ্বাসে তাকে সময় দিলেও মঙ্গলবার চূড়ান্ত রায়ে জানানো হয়, বারবার সুযোগ পেয়েও তিনি টাকা ফেরত দিতে পারেননি।

আদালত জানিয়েছে, ‘বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও আবেদনকারী নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধ করতে পারেননি। তাই এই মামলায় তাকে দ্রুত আত্মসমর্পণ করতেই হবে।’ তবে আদালত আরও জানিয়েছে যে, আত্মসমর্পণের পর নতুন করে টাকা পরিশোধের কোনো পথ বের করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিতর্কে জড়ালেন মনোজ বাজপেয়ী

বিতর্কে জড়ালেন মনোজ বাজপেয়ী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
ফের কমল স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৭ হাজার

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৭ হাজার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.