Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 24 November 2026, 09:43: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ফ্লোরিডায় লোকালয়ে আছড়ে পড়ল বিমান, মুহূর্তেই আগুনে নিহত ৯
    আন্তর্জাতিক

    ফ্লোরিডায় লোকালয়ে আছড়ে পড়ল বিমান, মুহূর্তেই আগুনে নিহত ৯

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় উড়োজাহাজটির চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

    পাম বিচের যে এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে, সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগো দূরত্ব মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার (৯ মাইল)।

    শনিবার বিকেলের দিকে ঘটেছে এ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

    এক বিবৃতিতে এফএ ‘র পক্ষ থেকে বলা হয়েছে, ৯ জন আরোহীসহ ব্যক্তিগত জেট উড়োজাহাজটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে আবাসিক এলাকায় আছড়ে পড়ে। মার-এ-লাগো থেকে মাত্র ৯ মাইল দূরে এই দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বড় অগ্নিকাণ্ড ঘটে।

    এফএএ’র বিবৃতিতে আরও বলা হয়, “এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে। এনটিএসবি তদন্তের দায়িত্বে থাকবে এবং তারাই এ বিষয়ে পরবর্তী সব তথ্য জানাবে।”

    জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম এভিনিউ নর্থের মধ্যবর্তী ‘মিলিটারি ট্রেইল’ সড়কটি বন্ধ করে দিয়েছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

    পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, “বিমান দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি এড়িয়ে চলুন। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।”

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নেমে আসছে এবং তার পরেই একটি বিস্ফোরণের ফলে ধোঁয়া ও আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ে।

    বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, ‘লিয়ারজেট’ মডেলের বিমানটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করে এবং আছড়ে পড়ার আগে ৪১,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। (সূত্র: ফক্স নিউজ)

    ফ্লোরিডায় লোকালয়ে আছড়ে পড়ল বিমান মুহূর্তেই আগুনে নিহত ৯
    পূর্ববর্তী খবরমিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে স্বীকারোক্তি দেওয়া রাজিব আটক
    পরবর্তী খবর ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়তো আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    ইউক্রেন ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান

    লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, হতাহতের শঙ্কা

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

    ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিলো মালিকপক্ষ

    November 23, 2026

    পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    November 23, 2026

    টানা ৯ দফায় কমানোর পর বাড়লো স্বর্ণের দাম

    November 23, 2026

    ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

    November 23, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে সচিবালয়ে এনসিপির তিন নেতা

    November 23, 2026

    হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন

    November 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.