Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 18 August 2026, 10:36: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান ইস্যুতে পুতিন-জিনপিংকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে পুতিন-জিনপিংকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান ইস্যুতে পুতিন-জিনপিংকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘নিরপেক্ষ’ ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। বৃহস্পতিবার (১৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা এই বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছেন। ফ্রান্সের এভিয়ান-লে-বেইনসে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সংঘাত থেকে দূরে থাকায় এই দুই নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

    ট্রাম্প বলেন, আমি চীন এবং প্রেসিডেন্ট শিকে ধন্যবাদ জানাতে চাই। আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তিনি পুরোপুরি নিরপেক্ষ ছিলেন। আমি তার এ ভূমিকার প্রশংসা করি।

    তিনি বলেন, আমি ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনিও ইরান ইস্যুতে অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। তারা চাইলে আমাদের জন্য অনেক কঠিন পরিস্থিতি তৈরি করতে পারতেন।

    রয়টার্স জানিয়েছে, মস্কো এবং বেইজিংয়ের সঙ্গে তেহরানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মার্কিন হামলার পর এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছিল রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ আচরণকে একটি দেশের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছিল বেইজিং।

    মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সামরিক কাজে ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন কিছু পণ্য তেহরানকে সরকরাহ করেছে বেইজিং। এছাড়া ইরানে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেলের অন্যতম ক্রেতা ছিল দেশটি। ট্রাম্প বলেন, শি সংঘাত নিরসনে সহায়ক ভূমিকা চালন করেছেন। তিনি ইরানে কোনো ধরনের ভারী অস্ত্র বা ক্ষেপণাস্ত্র পাঠাননি।

    তিনি বলেন, চীন চাইলে একটি তেলবাহী জাহাজের দুই পাশে ছয়টি করে যুদ্ধজাহাজ মোতায়েন করে পাঠিয়ে দিতে পারত। কিন্তু তারা এ ধরনের কিছু করেনি। চীনের প্রেসিডেন্ট আমাকে সাহায্য করেছেন। তিনি শান্তি স্থাপনে ভূমিকা রেখেছেন।

    ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, এ বিষয়ে চীনের অবস্থান সুসংগঠিত ছিল। তারা যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যাপক পরিশ্রম করেছেন।
    বার্তাসংস্থা রয়টার্স বলছে, এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

    ইরান ইস্যুতে পুতিন-জিনপিংকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরগণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
    পরবর্তী খবর হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

    আরো সংবাদ পড়ুন

    অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

    তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭, আহত বহু

    সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটকে স্বাগত জানালেন ট্রাম্প

    যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

    August 18, 2026

    স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

    August 18, 2026

    জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক

    August 18, 2026

    অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

    August 18, 2026

    অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

    August 18, 2026

    জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 

    August 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.