Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 10 October 2026, 02:14: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » স্বাস্থ্য » এসএমসি’র ২দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন
    স্বাস্থ্য

    এসএমসি’র ২দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) কর্তৃক আয়োজিত দেশব্যাপী দুইদিনের ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন’ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে। এই ক্যাম্পেইন উপলক্ষে মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়ির প্রাঙ্গনে গর্ভবতী মায়েদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি ইএল-এর চেয়ারম্যান ফারুক আহমেদ; এসএমসি এবং এসএমসি ইএল-এর পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী এবং ডা. জহির উদ্দিন আহমেদ; এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান; এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির।

    এসএমসি’র প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সহ মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    এসময় মা সমাবেশে আগত গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন অতিথিরা এবং তাদের মাঝে ১৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এসএমসি’র মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ‘ফুলকেয়ার’ বিতরণ করেন।

    এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এসএমসি’র প্রায় বাইশ হাজার ব্লু-স্টার, গ্রীন স্টার এবং গোল্ড স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং নেটওয়ার্ক বহির্ভূত সেবাদানকারীগণ গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, পুষ্টির প্রয়োজনীয়তা এবং নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদানের পাশাপাশি ‘ফুলকেয়ার’ বিতরণ করেন । এছাড়াও ১৬১টি উপজেলায় এসএমসি’র কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির মাধ্যমে গর্ভকালীন সেবা ও নিয়মিত সেবা গ্রহণের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, ‘একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় একজন সুস্থ মায়ের মাধ্যমে। তাই মাতৃস্বাস্থ্য ও শিশু পুষ্টিতে বিনিয়োগ শুধু একজন মায়ের সুস্থতা নিশ্চিত করে না, বরং আগামী দিনের একটি সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

    সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো গর্ভবতী মায়েদেরকে প্রসবপূর্ব সেবার আওতায় নিয়ে আসা এবং সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন করা। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই প্রতিটি গর্ভবতী মা প্রয়োজনীয় পরিচর্যা ও পুষ্টির সুযোগ পান।

    ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘মাতৃপুষ্টির ঘাটতি মোকাবিলায় আমাদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য মানসম্মত পুষ্টি নিশ্চিত করা এবং তা সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে হবে।’

    তছলিম উদ্দিন খান বলেন, ‘সন্তান জন্ম দিতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪,০০০ মা মৃত্যুবরণ করেন যেটি অনেকাংশে প্রতিরোধযোগ্য। বিগত বছরগুলোতে গর্ভকালীন ৪ বার এএনসি সেবা গ্রহণের হার ৪৭% থেকে হ্রাস পেয়ে বর্তমানে ৪১%-এ নেমে এসেছে। আমরা গর্ভকালীন পুষ্টি নিশ্চত করতে প্রসবপূর্ব সেবার মাধ্যমে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনতে পারি।’

    সায়েফ নাসির বলেন, ‘আমাদের শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় আমরা দেশের বিভিন্ন প্রান্তে ফার্মেসি ও সেবাকেন্দ্রে এই পুষ্টি পণ্য পৌঁছে দিতে কাজ করছি।’

    এসএমসি ৫০ বছরের বেশি সময় ধরে দেশের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে এসএমসি ভবিষ্যতেও গর্ভকালীন পরিচর্যার সঙ্গে সঠিক পুষ্টির সমন্বয়, নিয়মিত প্রসবপূর্ব সেবা প্রদান, স্বাস্থ্যসেবা পেশাজীবীদের স¤পৃক্ততা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টির কার্যক্রম অব্যাহত রাখবে।

    এসএমসি’র ২দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন
    পূর্ববর্তী খবরএআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম
    পরবর্তী খবর নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

    আরো সংবাদ পড়ুন

    ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০

    ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

    ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২

    ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

    ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

    October 9, 2026

    ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০

    October 9, 2026

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    October 9, 2026

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    October 9, 2026

    ডিজিটাল সুরক্ষা আইন ও আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ করছে সরকার: ফকির মাহবুব আনাম

    October 9, 2026

    শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

    October 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.