Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 01:13: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » স্বাস্থ্য » দীর্ঘ জীবনের রহস্য কী? গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ
    লাইফ স্টাইল

    দীর্ঘ জীবনের রহস্য কী? গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দীর্ঘ জীবনের রহস্য কী? গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ

    দীর্ঘ জীবনকাল তথা কিভাবে দীর্ঘায়ু পাওয়া যায় তার রহস্য নিয়ে নানা গবেষণা চললেও, ১১১ বছর বয়সী এক ব্যক্তির অভিজ্ঞতা বলছে— সহজ কিছু অভ্যাসই হতে পারে সুস্থ দীর্ঘ জীবনের চাবিকাঠি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃত লুইস কানো জানিয়েছেন, জটিল কোনও নিয়ম নয়, বরং নিয়মিত জীবনযাপনই তাকে এতদূর নিয়ে এসেছে।

    সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে বিবেচিত ১১১ বছর বয়সী লুইস কানো তার দীর্ঘ ও সুস্থ জীবনের পেছনে থাকা সহজ কিছু অভ্যাসের কথা জানিয়েছেন। কলম্বিয়ায় ১৯১৪ সালের ৯ ডিসেম্বর জন্ম নেয়া কানো বর্তমানে নিউ জার্সির লিন্ডেনে বসবাস করছেন।

    ২০২৫ সালের ডিসেম্বরে ‘লংগেভিকোয়েস্ট’ তার বয়স আনুষ্ঠানিকভাবে যাচাই করে তাকে বিশ্বের প্রবীণতম ব্যক্তিদের একজন হিসেবে স্বীকৃতি দেয় বলে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে। অবশ্য তিনি কখনোই কোনও ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি।

    এক শতাব্দীরও বেশি সময়জুড়ে নানা পরিবর্তনের সাক্ষী কানো একসময় কলম্বিয়ার সেনাবাহিনীতে কাজ করেছেন। পরে তিনি একটি বাস কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার এই কোম্পানি গ্রামীণ এলাকাগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করত। ফক্স ৫ নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জীবন গড়ে তোলাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন।

    শতবর্ষ পেরিয়ে অসাধারণ এই বয়সে পৌঁছেও কানোর জীবনদর্শন খুবই সহজ। আধুনিক স্বাস্থ্যধারার পেছনে না ছুটে তিনি কয়েকটি নিয়ম মেনে চলেন। তার তিনটি মূল অভ্যাস হলো— সারা জীবনে কখনোই ধূমপান বা মদ্যপান না করা, নিয়মিত ভালো ঘুম যেন হয় তা নিশ্চিত করা এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করা।

    এছাড়া তার খাদ্যাভ্যাসও তার দীর্ঘ জীবন পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। তিনি দীর্ঘদিন ধরে সবজি-সমৃদ্ধ খাবার খেয়ে আসছেন, যেমন— শিম, মরিচ, অ্যাভোকাডো ও পেঁয়াজ। ১০৫ বছর বয়স পর্যন্ত তিনি বাগানে পরিচর্যার কাজ করতেন এবং মাছ ধরা, বোলিং ও বিলিয়ার্ডস খেলাসহ নানা রম কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

    এছাড়া পরিবারকেও তিনি জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন। তিনি তার ১০ সন্তানের মধ্যে দুজনের সঙ্গে বসবাস করছেন। তার পরিবারে রয়েছে ১১ জন নাতি-নাতনি এবং আরও পরবর্তী প্রজন্মের সদস্যরা। ২০০৪ সালে তার স্ত্রী মারা যান।

    বর্তমানে তিনি বিমানের উড্ডয়ন দেখা এবং নিজের দীর্ঘ জীবনের স্মৃতিচারণ করেই সময় কাটান। আর এগুলোকে তিনি ‘জীবনের অর্জন’ হিসেবে বর্ণনা করে থাকেন।
    লংগেভিকোয়েস্টকে দেয়া এক সাক্ষাৎকারে লুইস কানোর পরিবার জানায়, এখন তিনি (লুইস কানো) স্থানীয়ভাবে এক ধরনের পরিচিত মুখে পরিণত হয়েছেন। প্রতি বছর তার জন্মদিনে বাড়ির সামনে লাগানো সাইনবোর্ড দেখে অনেক গাড়ি হর্ন বাজিয়ে শুভেচ্ছা জানায়।

    এমনকি শহরের মেয়র ডেরেক আর্মস্টেড একাধিকবার তার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সম্প্রতি তার জীবন ও অর্জনকে সম্মান জানিয়ে একটি ঘোষণাও দিয়েছেন বলে জানান তারা।

    দীর্ঘ জীবনের রহস্য কী? গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ
    পূর্ববর্তী খবরহামলাকারী সম্ভবত বেশ অসুস্থ একজন মানুষ: ট্রাম্প
    পরবর্তী খবর হিমালয়ে বরফ কমে ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন, ঝুঁকিতে ২০০ কোটি মানুষ

    আরো সংবাদ পড়ুন

    হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

    ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু

    হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    আমরা আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    June 30, 2026

    বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

    June 30, 2026

    আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

    June 30, 2026

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    June 30, 2026

    নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.