Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 03:40: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক
    শীর্ষ সংবাদ ১

    নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তবে জঙ্গি হামলার প্রত্যক্ষ হুমকি না থাকলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

    র‍্যাব মহাপরিচালক বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য র‍্যাবের পর্যাপ্ত জনবল এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।

    তিনি আরও বলেন, ঝুঁকি কেবল তাদেরই আছে, যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অপচেষ্টা চালাবে। যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে কিংবা নির্বাচনের দিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

    নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে র‍্যাবের ডিজি জানান, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যদি কেউ নাশকতা বা ভাঙচুর করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

    নাগরিকদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তার বলয় তৈরিতে র‍্যাবসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

    র‍্যাব মহাপরিচালক আরও বলেন, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন যেকোনো গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে তাদের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।  কোনো ধরণের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সাধারণ মানুষের প্রতি তিনি অনুরোধ করেন।

    নির্বাচনে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক
    পূর্ববর্তী খবরভোটের সময় কত টাকা বহন করা যাবে, জানালেন ইসি সচিব
    পরবর্তী খবর গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

    দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

    ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

    পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

    June 24, 2026

    স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

    June 24, 2026

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.