Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 04:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর
    জাতীয়

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

    দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও শুরু হতে পারে। মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে। আলোচনা সফল হলে আগামী মাস থেকেই তিনটি ট্রেন আবার চালু হতে পারে। পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন রেলপথ চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও চালুর বিষয়ে আলোচনা করছে দুই দেশ। মঙ্গলবার থেকে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়টি গুরুত্ব পাবে।

    ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের রেল কর্মকর্তাদের এই আন্তসরকার রেল বৈঠকে (আইজিআরএম) তিনটি ট্রেনের চলাচল পুনরায় শুরুর বিষয়টি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হতে যাওয়া আন্তসরকার রেল বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’

    বাংলাদেশের পক্ষ থেকে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি রেলপথ চালুর প্রস্তাবও দেয়া হতে পারে। এছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে নতুন নির্মিত পদ্মা সেতু দিয়ে চালানোর প্রস্তাবও বিবেচনায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ একমত হলে আগামী মাস থেকেই তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হতে পারে। তবে ট্রেন চলাচল শুরুর আগে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।

    ২০২৪ সালের জুলাইয়ে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে নির্দিষ্ট সময়ের জন্য ট্রেন দুটি বন্ধ রাখার কথা বলা হলেও পরে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। অন্যদিকে মিতালী এক্সপ্রেস সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকায় এসেছিল। এরপর সেটি আর ভারতে ফিরে যায়নি বলে রেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে পিটিআই। মৈত্রী এক্সপ্রেস ঢাকা ও কলকাতার মধ্যে চলাচল করে। বন্ধন এক্সপ্রেস খুলনা ও কলকাতার মধ্যে এবং মিতালী এক্সপ্রেস আগে ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করত।

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর
    পূর্ববর্তী খবরগ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    পরবর্তী খবর ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

    আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

    ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা

    কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

    ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলি স্থগিত: ববি হাজ্জাজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতির স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

    September 8, 2026

    ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    September 8, 2026

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    September 8, 2026

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    September 8, 2026

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

    September 8, 2026

    গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.