Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 12:53: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিজ্ঞান-প্রযুক্তি » বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান
    আন্তর্জাতিক

    বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান

    বিশ্বজুড়ে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে জাপান। মার্কিন গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ১০৬ দশমিক ৪৮ আইকিউ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকায় প্রথম স্থানে রয়েছে সূর্যোদয়ের দেশটি।

    এদিকে বাংলাদেশিদের বুদ্ধিমত্তা বা আইকিউ নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে নানা রসিকতা চোখে পড়ে। কিন্তু বৈজ্ঞানিক মানদণ্ডে বিশ্বের বুদ্ধিমান জাতিগুলোর তালিকায় দেশটির অবস্থান আসলে ঠিক কোথায়? ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করা এই তালিকায় উঠে এসেছে বাংলাদেশিদেরও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার প্রকৃত চিত্র।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। ৭৪ দশমিক ৩৩ গড় আইকিউ স্কোর নিয়ে বাংলাদেশ বর্তমানে ১৫০তম স্থানে রয়েছে।

    সাধারণত মানুষের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিচক্ষণতা এবং বুদ্ধিবৃত্তিক জটিলতা সমাধানের সক্ষমতাকে আইকিউ বা বুদ্ধিমাত্রা বলা হয়। বিশেষজ্ঞদের মতে, আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫-এর মধ্যে থাকলে তাকে স্বাভাবিক বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষ বলা হয়। আর যদি এই স্কোর ১৬০ ছাড়িয়ে যায়, তবে সেই ব্যক্তিকে বলা হয় ‘জিনিয়াস’।

    অবাক করার বিষয় হলো, আইকিউ তালিকার শীর্ষ ছয়টি স্থানই দখল করে রেখেছে এশিয়ার দেশগুলো। জাপানের ঠিক পরেই রয়েছে তাইওয়ান। ১০৬ দশমিক ৪৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি। অন্যদিকে ১০৫ দশমিক ৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানও যথাক্রমে দখল করে আছে এশিয়ার দেশ হংকং, চীন এবং দক্ষিণ কোরিয়া।

    অন্যদিকে পশ্চিমা বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র (২৯তম) কিংবা যুক্তরাজ্য— কেউই শীর্ষ ১০-এ জায়গা করতে পারেনি। আর এই তালিকায় সবচেয়ে নিচে অবস্থান করছে নেপাল, যাদের গড় আইকিউ মাত্র ৪২ দশমিক ৯৯।

    এদিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে কিছুটা ভালো অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশগুলো। ১৪৩তম স্থানে থাকা ভারতের গড় স্কোর ৭৬ দশমিক ৭৪ এবং ৮০ স্কোর নিয়ে পাকিস্তান রয়েছে ১২০তম অবস্থানে। এমনকি দারিদ্র্যপীড়িত আফগানিস্তানও ৮২ স্কোর নিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে (১০৩তম) রয়েছে। এছাড়া মিয়ানমার (৯১ দশমিক ১৮), থাইল্যান্ড (৮৮ দশমিক ৮৭) এবং শ্রীলঙ্কা (৮৮ দশমিক ৬২) বুদ্ধিবৃত্তিক এই দৌড়ে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে।

    বুদ্ধিমান জাতির তালিকায় শীর্ষে জাপান
    পূর্ববর্তী খবরব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনা সহজ কাজ নয়: অর্থ উপদেষ্টা
    পরবর্তী খবর রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

    আরো সংবাদ পড়ুন

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    ৪ মাসে ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান

    হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

    June 30, 2026

    আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

    June 30, 2026

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    June 30, 2026

    নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

    June 30, 2026

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.