Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 01:45: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে আইনমন্ত্রী

    আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সারাদেশের সব ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হন, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    এ সময় আসাদুজ্জামান বলেন, ‘আপনাদের মধ্য থেকে কেউ কেউ অভিযোগ করেছিলেন, বাজারে যখন কোনো কৃষক পেঁয়াজ, পাট বা ধান বিক্রি করতে আনছেন, তখন ক্রেতা এক মণে ২ বা ৩ কেজি করে বেশি নিচ্ছেন। এর বাইরে হিজড়া ও বাজারের ঝাড়ুদারদের তোলা-তুলিসহ সব মিলিয়ে এক মণে ৫ কেজি করে বেশি দিতে হচ্ছে। অর্থাৎ কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করতে হলে এক মণের জায়গায় ৪৫ কেজি আনতে হচ্ছে। এটা কৃষকের জন্য এক প্রকার যন্ত্রণা।’

    তিনি বলেন, ‘বিষয়টি যখন আমার কানে আসে, আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে বলেছি মোবাইল কোর্টের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুইজনকে জরিমানা এবং একজনকে জেল দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে শৈলকুপা বণিক সমিতির নেতারা বসে আমাদের নিশ্চিত করেছেন, এ ধরনের কাজ আর হবে না। আমার জানা মতে, তারা বলার পর এ ধরনের কাজ আর ঘটেনি।’

    মন্ত্রী আরও বলেন, ‘তবে আমার আত্মতুষ্টির জন্য আমি সরাসরি বাজারে এসেছি, কোনো বিক্রেতা কোনো অভিযোগ করেন কি না, সেটা দেখার জন্য। তবে কেউ কেউ বলছেন, যারা এটি করে থাকেন, তাদের থেকে কেউ কেউ পণ্য কিনবে না বলে সিন্ডিকেট তৈরি করেছিলেন। আমরা এক সপ্তাহ দেখব, দুই সপ্তাহ দেখব। তা না হলে বাজারে বিকল্প ব্যবসায়ী তৈরি হবে। যারা পণ্য কিনবেন না বলে সিন্ডিকেট তৈরি করবেন, তারা আইনগতভাবে দণ্ডনীয় হবেন।’

    এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা সব সেক্টরের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে লাভবান হন, সেদিকে এগিয়ে যাব। আর যারা মজুত করেন, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে শাস্তির বিধান রয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুত করবেন, তারা হিসাব-নিকাশ করে করবেন।’
    এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
    পূর্ববর্তী খবররংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ
    পরবর্তী খবর একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    September 5, 2026

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    September 5, 2026

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

    September 5, 2026

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    September 5, 2026

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    September 5, 2026

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.