Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 13 September 2026, 01:59: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » এবার মিরপুর থেকে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়
    অপরাধ

    এবার মিরপুর থেকে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 4, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এবার মিরপুর থেকে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

    রাজধানীর মিরপুর-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দিবাগত রাতে এলাকাটির একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

    পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটিতে একাই থাকছিলেন সেলিনা। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনার স্বামী ও দুই সন্তান কানাডায় বসবাস করেন। প্রায় ১২ বছর আগে দেশে এসেছেন তিনি। দেশে আসার পর মিরপুরের ওই ফ্ল্যাটে একাই বসবাস করা শুরু করেন।

    পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বলেছেন, সেলিনার মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে। মরদেহের ময়নাতদন্ত ও ঘটনার ব্যাপারে তদন্ত শেষ হলে তবেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

    এদিকে পুলিশের প্রাথমিক ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময় মৃত্যু হয়েছে সেলিনার। কেননা, সবশেষ গত ২৬ মে রাতে এক ভাতিজার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। তারপর থেকে পরিবারের সদস্য বা স্বজনদের কারও সঙ্গে যোগাযোগ হয়নি তার।

    উল্লেখ্য, গত ৩১ মে পল্লবীর একটি বাসা থেকে নুরুজাহান বেগম নামের এক বৃদ্ধা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা একাকি বসবাসরত মানুষদের নিরাপত্তা ও সামাজিক বিচ্ছিন্নতা নিয়ে উদ্বেগের কথা জানান।

    নুরুজাহানের মরদেহ উদ্ধারের পর জানা যায়, তার সন্তানদের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন শিক্ষক ও অন্যজন কানাডাপ্রবাসী। নেটিজেনরা এ ব্যাপারে প্রশ্ন তুলেন- সন্তানরা আর্থিকভাবে সচ্ছল থাকার পরও কেন দীর্ঘ সময় একা ও অযত্নে ছিলেন ওই বৃদ্ধা? কেউ কি তার খোঁজ রাখার মতো ছিল না?

    এবার মিরপুর থেকে আরেক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
    পূর্ববর্তী খবরচলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী
    পরবর্তী খবর হেলথ কার্ড নিয়ে সুখবর, প্রথম ধাপে পাবেন যারা

    আরো সংবাদ পড়ুন

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আগামী ৮-১০ দিনে কমবে বৃষ্টি, বাড়তে পারে রোদ ও ভ্যাপসা গরম

    মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

    ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    September 12, 2026

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    September 12, 2026

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    September 12, 2026

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    September 12, 2026

    দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    September 12, 2026

    কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.