Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 30 September 2026, 10:53: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আমিরাতের সঙ্গে গোপন বৈঠক: যা বললেন নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    আমিরাতের সঙ্গে গোপন বৈঠক: যা বললেন নেতানিয়াহু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    Netaniahu

    সংযুক্ত আরব আমিরাতে নিজের সাম্প্রতিক সফর ঘিরে প্রকাশিত এক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন-এমন খবরকে সম্পূর্ণ ভুয়া বা ‘ফেক নিউজ’ বলে দাবি করেছে নেতানিয়াহুর দপ্তর।

    নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য, আমিরাত সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। সফরে ৭ অক্টোবরের আগের কথিত সতর্কবার্তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও তারা জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
    সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে শেখ মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুকে সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন।

    ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সাম্প্রতিক গোপন সফরের সময় নেতানিয়াহু আমিরাতের প্রেসিডেন্টকে ওই সতর্কবার্তার খবর অস্বীকার করার অনুরোধ করেছিলেন।
    মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, হারেৎজের ওই প্রতিবেদনে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বিন জায়েদের কথিত ফোনালাপ এবং ৭ অক্টোবরের আগের ঘটনাবলি নিয়ে নানা তথ্য প্রকাশ করা হয়েছিল।

    তবে নেতানিয়াহুর দপ্তর এসব দাবি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহুর দপ্তরের দাবি, আমিরাত সফরের আলোচনায় এসব বিষয় ছিল না। বরং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই সফরটি হয়েছে।

    অন্যদিকে, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দিষ্ট অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে আবুধাবি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের যোগাযোগের চ্যানেল খোলা ও সরাসরি রয়েছে। প্রয়োজন অনুযায়ী দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্যও আদান-প্রদান করা হয়।

    এর আগে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষ দিকে শেখ মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুর সঙ্গে ফোনে হামাসের সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। তবে সেই সতর্কবার্তা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়নি-এমন দাবি করা হয়েছিল ওই প্রতিবেদনে। নেতানিয়াহুর দপ্তর তখনও অভিযোগটি অস্বীকার করে।

    এদিকে রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু সম্প্রতি আবুধাবিতে শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামও পরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানায়, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।

    ফলে আমিরাত সফরকে ঘিরে প্রকাশিত সতর্কবার্তার অভিযোগ এবং সফরের উদ্দেশ্য নিয়ে এখন পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে। নেতানিয়াহুর দপ্তর অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা বললেও, আগের প্রতিবেদনের সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে একাধিক সূত্র ও নথির কথা। অন্যদিকে আমিরাত সরাসরি অভিযোগটি নিশ্চিত বা অস্বীকার করেনি।

    আমিরাতের সঙ্গে গোপন বৈঠক: যা বললেন নেতানিয়াহু
    পূর্ববর্তী খবরএকনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
    পরবর্তী খবর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ

    আরো সংবাদ পড়ুন

    ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

    মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো বন্ধে মালয়েশিয়াকে জাতিসংঘের আহ্বান

    হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

    ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ

    যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে: মোজতবা খামেনি

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

    September 30, 2026

    যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

    September 30, 2026

    নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

    September 30, 2026

    ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

    September 30, 2026

    চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

    September 30, 2026

    মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো বন্ধে মালয়েশিয়াকে জাতিসংঘের আহ্বান

    September 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.