Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 18 November 2026, 01:24: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আর্জেন্টিনার নির্বাচনে প্রেসিডেন্ট মিলেই’র দলের বড় জয়
    আন্তর্জাতিক

    আর্জেন্টিনার নির্বাচনে প্রেসিডেন্ট মিলেই’র দলের বড় জয়

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আর্জেন্টিনার নির্বাচনে প্রেসিডেন্ট মিলেই’র দলের বড় জয়

    প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই’র রাজনৈতিক দল লা লিবেরতাদ অ্যাভেঞ্জা আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বিশাল জয় পেয়েছে । পার্লামেন্টের নিম্ন ও উচ্চ— উভয় কক্ষেই অর্ধেকেরও বেশি আসানে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। তবে, এরই মধ্যে বিতর্ক উঠে গেছে এ নির্বাচনের ফলাফল নিয়ে। নির্বাচনের ফল নির্ধারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ছিল বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

    ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার নিম্মকক্ষে আসনসংখ্যা ১২৭টি এবং উচ্চকক্ষে ২৪টি। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, লা লিবেরটাড অ্যাভেঞ্জার প্রার্থীরা নিম্নকক্ষে ৬৪টি এবং উচ্চকক্ষে ১৩টি আসনে জয় পেয়েছেন। অর্থাৎ উভয়কক্ষে অর্ধেকেরও বেশি আসনে জয় পেয়েছেন প্রেসিডেন্ট মিলেই’র দলের প্রার্থীরা।

    করোনা মহামারির ধাক্কা, রেকর্ড মুদ্রাস্ফীতি, ঋণের দায় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ডুবতে বসেছেল আর্জেন্টিনা। জাতীয় অর্থনীতির এমন দুরাবস্থায় ২০২৩ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন দেশটির রক্ষণশীল রাজনৈতিক নেতা জাভিয়ের মিলেই। নির্বাচনের পরেই সরকারি অর্থের অপচয় রোধ এবং অর্থনীতির সংস্কারের স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। নির্বাচনে জয়ের পর এক বক্তৃতায় তিনি বলেছিলেন, তার সরকার হবে ইলেকট্রিক করাতের (চেনই স’) এর মতো। গাছের অপ্রয়োজনীয় ডালপালা যেভাবেক ইলেকট্রিক করাত দিয়ে ছেঁটে ফেলা হয়, তার সরকারও তেমনি সরকারের যাবতীয় অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলবে।

    সেই প্রতিশ্রুতি রেখেও চলেছে তার নেতৃত্বাধীন সরকার। গত দুই বছরে আর্জেন্টিনার শিক্ষা, পেনশন, অবকাঠামো খাতের বাজেট ব্যাপকভাবে কমানো হয়েছে। বিভিন্ন পরিষেবা খাত থেকে ছাঁটাই করা হয়েছে হাজার হাজার সরকারি কর্মীকে।

    মিলেইয়ের এসব সংস্কার কর্মসূচির বিরুদ্ধে দেশজুড়ে কয়েক বার বড় ধরনের আন্দোলন হয়েছে, কিন্তু তার সরকার এ ইস্যুতে অনড় অবস্থানে ছিল। অবশ্য দেশের জনগণের একটি বড় অংশ তার সংস্কার কর্মসূচির পক্ষে ছিলেন। এই নির্বাচনের আগের নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষে ৭টি এবং নিম্নকক্ষে ৩৭টি আসনে জিতেছিল লা লিবের্তা অ্যাভেঞ্জার প্রার্থীরা।

    এদিকে প্রেসিডেন্ট মিলেইয়ের বিরোধীরা সদ্য শেষ হওয়া নির্বাচনে তার জয়ের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যদি পার্লামেন্ট নির্বাচনে মিলেইয়ের দল জয়ী হয়— তাহলে আর্জেন্টিনাকে সহায়তা হিসেবে ৪ হাজার কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র।

    আর্জেন্টিনার নির্বাচনে প্রেসিডেন্ট মিলেই’র দলের বড় জয়
    পূর্ববর্তী খবরএক লাখ দক্ষ বাংলাদেশি জাপানে কাজের সুযোগ পাচ্ছে
    পরবর্তী খবর শাকসু নির্বাচনের জন্য কমিশন ঘোষণা

    আরো সংবাদ পড়ুন

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    দ. আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

    নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান নিকি হ্যালির

    ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.