Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 12 September 2026, 02:09: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করতে যাচ্ছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করতে যাচ্ছে ইসরায়েল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আল আকসা মসজিদের খতিবের বিচার

    পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের খতিব শেখ একরিমা সাবরিকে “উসকানির” অভিযোগে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
    উত্তেজনা-উসকানি ছড়ানোর অভিযোগে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা’র খতিব শেখ একরিমা সাব্বিরের (৮৬) বিচার শুরু করছে ইসরায়েল। শিগগিরই জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার শুরু হবে।

    শেখ একরিমা সাব্বিরের আইনজীবীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। আইনজীবীরা জানিয়েছেন, “২০২৪ সালের আগস্ট মাসে শেখ একরিমা সাব্বিরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ছাড়ানোর অভিযোগ নিবন্ধন করেছিল জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি প্রসিকিউটরের টিম। আদালত সেই অভিযোগ সম্প্রতি আমলে নিয়েছেন। বর্তমানে তার অভিযোগ সংক্রান্ত বিবরণের পর্যালোচনা চলছে। এই পর্ব শেষে হলেই বিচারকাজ শুরু হবে।”

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে গিয়ে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে নিহত হন ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ও শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। হানিয়া নিহত হওয়ার পর প্রথম জুমার নামাজের খুৎবায় তার মৃত্যুতে সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছিলেন শেখ একরিমা সাব্বির।

    হানিয়ার প্রতি সহানুভূতি প্রদর্শনের অভিযোগে শেখ একরিমা সাব্বিরকে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরয়েল। ৮৬ বছর বয়সী এই খতিবের আইনজীবীরা জানিয়েছেন, শেখ একরিমাকে ইসরায়েল গ্রেপ্তার করেনি, তবে তাকে আল-আকসায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

    হানিয়া ছাড়াও বিভিন্ন সময়ে মসজিদে খুৎবা প্রদানের সময় ইসরায়েলের রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের সমালোচনা করার অভিযোগ করেছে শেখ একরিমার বিরুদ্ধে।

    আ-আকসা মসজিদের অবস্থান পূর্ব জেরুজালেমে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।

    আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করতে যাচ্ছে ইসরায়েল
    পূর্ববর্তী খবরউন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে: মোদি
    পরবর্তী খবর এনবিআরের সদস্য বদিউলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আরো সংবাদ পড়ুন

    হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    কেন পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

    ৯/১১-এর ২৫ বছর আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 12, 2026

    হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 12, 2026

    বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

    September 12, 2026

    সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

    September 12, 2026

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    September 12, 2026

    আগামী ৮-১০ দিনে কমবে বৃষ্টি, বাড়তে পারে রোদ ও ভ্যাপসা গরম

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.