Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 21 September 2026, 02:38: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন
    আন্তর্জাতিক

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

    ইউক্রেন যুদ্ধে ‘শেষ উপায়’ হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

    কৌশলগত পারমাণবিক অস্ত্র হলো স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র, যা পুরো শহর বা দেশ ধ্বংসের বদলে যুদ্ধক্ষেত্রে সীমিত পরিসরে ব্যবহারের জন্য তৈরি। এটি কৌশলগত অস্ত্রের চেয়ে আকারে ছোট হলেও এর সক্ষমতা অত্যন্ত ব্যাপক এবং বিশাল এলাকা পরমাণু বিকিরণে দূষিত করতে সক্ষম।

    তবে পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছে চীন ও ভারত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইউক্রেনে কোনও অবস্থাতেই কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা না ভাবতে মস্কোকে কড়া বার্তা দিয়েছে বেইজিং।

    আপাতত কিয়েভসহ অন্যান্য শহরের অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করার পরিকল্পনা করছে রাশিয়া। অন্যদিকে, রাশিয়ার অর্থনীতিকে অচল করে দিতে তাদের ভূখণ্ডের আরও গভীরে দীর্ঘপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইউক্রেন। তেল শোধনাগারের পাশাপাশি বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠানের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করছে তারা।

    যেহেতু ন্যাটোভুক্ত দেশগুলো থেকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য নিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা চালাচ্ছে, তাই মস্কো এখন ইউক্রেনীয় এসব হামলাকে ন্যাটো সদস্যরাষ্ট্রগুলোর সরাসরি আক্রমণ হিসেবেই দেখছে। রাশিয়ার অর্থনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবকে পাত্তা না দিয়ে সম্প্রতি পুতিন বলেছেন, ইউক্রেন নিজেই এই ‘প্যান্ডোরাস বক্স’ (বিপদের পথ) খুলেছে। একই সঙ্গে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে ‘পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকার’ হুঁশিয়ারিও দেন তিনি।

    আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো জোটের কোনও সদস্যরাষ্ট্রে হামলা না চালাতে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এই সতর্কবার্তা দিতে চলতি সপ্তাহে মস্কো সফর করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

    ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী আগামী বছরগুলোতে ন্যাটো জোটের কোনও সদস্যদেশের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান চালিয়ে তাদের প্রতিক্রিয়া যাচাই করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    তবে মার্কিন সংবাদমাধ্যমের এসব প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘অনেক ভীতিকর গল্প প্রচার করা হচ্ছে। বাস্তবতার সঙ্গে এগুলোর কোনও সম্পর্ক নেই।’

    ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন
    পূর্ববর্তী খবরপাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত
    পরবর্তী খবর পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

    মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের তিন শর্ত

    মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

    ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

    সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    September 20, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

    September 20, 2026

    হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

    September 20, 2026

    আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

    September 20, 2026

    আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

    September 20, 2026

    অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.