Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 30 September 2026, 02:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ
    আন্তর্জাতিক

    ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ

    ইরাকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় অবস্থানের পর দেশটি থেকে নিজেদের সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের দেশটি ছেড়ে গেছেন সেখানে অবস্থানরত শেষ মার্কিন সেনারা। এর মধ্য দিয়ে ইরাকে নতুন এক যুগের সূচনা হলো বলে জানিয়েছে বাগদাদ সরকার। খবর আলজাজিরার।

    ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেছেন, এর মধ্য দিয়ে ইরাকের জন্য নতুন একটি দিনের সূচনা হলো। দেশটি বিদেশি সব ধরনের সামরিক উপস্থিতি থেকে মুক্ত হলো এবং পুরো ভূখণ্ডের ওপর জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হলো।

    মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়সীমা নির্ধারিত ছিল আজ বুধবার (৩০ সেপ্টম্বর) পর্যন্ত। কিন্তু তার একদিন আগেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।

    উল্লেখ্য, ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।

    ২০০৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ২০০৭ সালে দেশটিতে মার্কিন সেনার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে ২০১১ সালে এক দফায় সেনা কমানো হলেও ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানের জন্য পুনরায় সেনা পাঠানো হয়।

    এদিকে দীর্ঘদিনের মার্কিন উপস্থিতি শেষ হলেও সেনা প্রত্যাহার-পরবর্তী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক সাধারণ ইরাকি ও রাজনৈতিক বিশ্লেষক। তাঁদের মতে, মার্কিন বলয় সরে যাওয়ায় তৈরি হওয়া শূন্যতার সুযোগ নিয়ে অঞ্চলে প্রভাব বাড়াতে পারে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো।

    ইরাক ছাড়ল মার্কিন বাহিনী খুলল নতুন মেরুকরণের পথ
    পূর্ববর্তী খবরআমিরাতের সঙ্গে গোপন বৈঠক: যা বললেন নেতানিয়াহু
    পরবর্তী খবর হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

    আরো সংবাদ পড়ুন

    মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো বন্ধে মালয়েশিয়াকে জাতিসংঘের আহ্বান

    ঢাকা-দিল্লি সম্পর্কে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

    হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

    আমিরাতের সঙ্গে গোপন বৈঠক: যা বললেন নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে: মোজতবা খামেনি

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো বন্ধে মালয়েশিয়াকে জাতিসংঘের আহ্বান

    September 30, 2026

    আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 30, 2026

    ঢাকা-দিল্লি সম্পর্কে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

    September 30, 2026

    মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

    September 30, 2026

    বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

    September 30, 2026

    সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

    September 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.