Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 15 September 2026, 11:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায় আরব লীগ
    আন্তর্জাতিক

    ইরানে ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায় আরব লীগ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনের ফাঁকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেন।

    ইরানের ওপর ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। দ্রুত সামরিক উত্তেজনা বন্ধ ও যুদ্ধবিরতির জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর আনাদুলু এজেন্সির।

    ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য (২১-২২ জুন) ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনের ফাঁকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসেন। এই বৈঠকে ১৩ জুন থেকে ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

    বৈঠক শেষে জারি করা চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন ও আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি।’

    বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নিতে ও উত্তেজনা বন্ধে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। ব্যর্থ হলে অঞ্চলটি আরও গভীর অস্থিতিশীলতার দিকে ধাবিত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ্য করা হয়েছে। মন্ত্রীরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমানোর প্রতি সমর্থন জানিয়েছেন।

    বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতিকে যুক্ত করা হয়েছে। ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ, তাৎক্ষণিক মানবিক সহায়তা নিশ্চিত করা ও অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে।

    আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের আচরণ এই অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

    তারা ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, যা পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা বলে। দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনের জন্য নতুন করে প্রচেষ্টারও আহ্বান জানানো হয়েছে।

    বিবৃতিতে ‘যেকোনো পক্ষের দ্বারা এই অঞ্চলের দেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সুরক্ষার অধীনে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকারও’ আহ্বান জানানো হয়েছে।

    পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে এই অঞ্চলের সব দেশের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা।

    ইরানে ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায় আরব লীগ
    পূর্ববর্তী খবরচট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু
    পরবর্তী খবর প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শান্ত

    আরো সংবাদ পড়ুন

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের

    ১১ কোটি টন বিরল মৃত্তিকা ও ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব

    আদালতে জোড়া ধাক্কা খেল ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি

    ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

    প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রফতানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পুরানো এনালগ আইনব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির বড় ধাক্কা

    September 15, 2026

    স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 15, 2026

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

    September 15, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

    September 15, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

    September 15, 2026

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    September 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.