Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 2 July 2026, 07:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলের গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা
    আন্তর্জাতিক

    ইসরায়েলের গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরায়েলের গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা

    যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির বিষয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি মধ্যপ্রাচ্যে দেশটির এই শীর্ষ মিত্রের কাছ থেকে আসা কাউন্টার-ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রাকে সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ করণীয় নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই পেন্টাগনের ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি’ (ডিআইএ) এই নতুন ‘পাল্টা গোয়েন্দা সতর্কবার্তা’ জারি করেছে।

    কর্মকর্তারা আরও বলেন, ডিআইএ তাদের একটি অভ্যন্তরীণ বার্তা পোস্ট করেছে, যেখানে ইসরায়েলি গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়ে ‘ক্রিটিক্যাল’ বা ‘সংকটজনক’ করা হয়েছে। পেন্টাগনের কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের তথ্য হাতিয়ে নিতে ইসরায়েল বিশেষভাবে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে।

    যুক্তরাষ্ট্রের একজন বর্তমান কর্মকর্তার তথ্য অনুযায়ী, ডিআইএ-এর এই মূল্যায়ন প্রতিবেদনে একটি চার্টসহ সাত পৃষ্ঠার নথি রয়েছে। নথিতে উল্লেখ করা হয়, মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ ও কারিগরি উপায়ে তথ্য চুরির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা এখন ‘সংকটজনক স্তরে’ রয়েছে। তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের গুপ্তচরবৃত্তির এই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’। তিনি দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর গোয়েন্দা নজরদারি চালায় না।

    এই বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও এক বিবৃতিতে দাবি করেছেন, এই পুরো খবরটিই মিথ্যা। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা স্বাভাবিক গোয়েন্দাগিরির মাত্রা ছাড়িয়ে গেছে।

    ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেন, ‘ইসরায়েলের একটি অতি-আগ্রাসী গোয়েন্দা সংস্থা রয়েছে। আমরা কী করছি বা কী ভাবছি, তা জানার জন্য তারা অত্যন্ত উদ্‌গ্রীব থাকে।’

    ইসরায়েলের বিরুদ্ধে এমন সতর্কবার্তা ঠিক তখন এল, যখন ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েরলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়েছে। গত সপ্তাহে তাদের মধ্যে ফোনালাপেও এই উত্তেজনা প্রকাশ পেয়েছে। ওই ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের কাছে স্বীকার করেন, নেতানিয়াহুকে তিনি ‘পাগল’ বলেছেন।

    গত এপ্রিলের শুরুর দিকে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ট্রাম্প ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তির চেষ্টা করছেন, যাতে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধের অবসান ঘটানো যায়। তবে কোনো দ্বিপক্ষীয় চুক্তি ইরান মেনে চলবে কি না, তা নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছে ইসরায়েল। পশ্চিমা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ইরানের ওপর আবার হামলা শুরু করার জন্য জোর দিচ্ছেন।

    এর আগে ১৯৮০-এর দশকে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড অত্যন্ত গোপনীয় নথিপত্র ইসরায়েলের কাছে বিক্রি করেছিলেন। এ অপরাধে ধরা পড়ার পর তাকে ৩০ বছর কারাগারে কাটাতে হয়। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যখন দুই দেশের সরকার পুরোপুরি একমত হতে পারছে না, এমন একটি সংবেদনশীল মুহূর্তে ইসরায়েলি গুপ্তচরবৃত্তির এই আশঙ্কা দুই দেশের পারস্পরিক বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করছে বলে সাবেক মার্কিন কর্মকর্তারা মনে করছেন।

    ইসরায়েলের গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা
    পূর্ববর্তী খবররাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
    পরবর্তী খবর ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    July 2, 2026

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    July 2, 2026

    এলপি গ্যাসের দাম কমলো

    July 2, 2026

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    July 2, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 2, 2026

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    July 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.