পবিত্র ঈদে মিলাদুন্নবী (মাওলিদ আল নববী) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট (শুক্রবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দেশটির সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীরা এদিন বেতনসহ ছুটি ভোগ করবেন।
গণমাধ্যম দপ্তর জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ২৮ আগস্ট (শুক্রবার) ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বেতনসহ সরকারি ছুটি থাকবে।
ছুটির দিনটি শুক্রবার হওয়ায় ফেডারেল সরকার ও বেসরকারি খাতের যেসব কর্মী সাধারণত শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি পালন করেন, তারা টানা তিন দিনের ছুটি পাবেন। এই ছুটি চলবে শুক্রবার ২৮ আগস্ট থেকে রোববার ৩০ আগস্ট পর্যন্ত। এরপর সোমবার, ৩১ আগস্ট থেকে কর্মীদের কাজে ফিরতে হবে।

