Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 18 November 2026, 12:18: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে: মোদি
    আন্তর্জাতিক

    উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে: মোদি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মোদি

    উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারে নির্বাচনের ফল নিয়ে মোদি এই মন্তব্য করেন।

    তিনি বলেন, বিহার নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে— মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি এবং তারা সেই রাজনৈতিক দলগুলোকেই বিশ্বাস করে যারা সত্যিকারের উন্নয়নকে অগ্রাধিকার দেয়।

    ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির বলেও মন্তব্য করেন মোদি। সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সোমবার ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা লেকচার দিতে গিয়ে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার হোক বা আঞ্চলিক দল পরিচালিত রাজ্য সরকার হোক— সব সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

    তিনি বলেন, “বিহার নির্বাচনের ফল আবারও প্রমাণ করেছে— ভারতের মানুষের আকাঙ্ক্ষা ও উচ্চাকাঙ্ক্ষা এখন অনেক বড়। মানুষ আজ সেই রাজনৈতিক দলগুলোকেই ভরসা করে, যাদের উদ্দেশ্য সৎ, যারা জনগণের আশা পূরণে কাজ করে এবং উন্নয়নকে অগ্রাধিকার দেয়।”

    মোদি আরও বলেন, রাজ্য সরকারগুলো যদি বিনিয়োগ আকর্ষণ ও প্রবৃদ্ধি বাড়াতে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে, তবে তা দেশের জন্য ভালো হবে। বিজেপির নির্বাচন জয়ের ধারাবাহিকতা নিয়ে মোদি বলেন, দলটি ভোটে জেতে কারণ তারা সারাক্ষণই মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে।

    তার ভাষায়, “নির্বাচনে জিততে হলে সবসময় মানুষকে কেন্দ্র করে আবেগ নিয়ে কাজ করতে হয়— নির্বাচনী ভাবনা নিয়ে নয়।”

    মোদি আরও বলেন, বিশ্বের অনেক দেশ এখন ভারতের উন্নয়ন মডেলকে আশা বা সম্ভাবনার মডেল হিসেবে দেখছে। তার ভাষায়, “বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেও ভারতের জিডিপি প্রায় সাত শতাংশ হারে বাড়ছে। ভারত শুধু উদীয়মান একটি বাজার নয়, এখন এটি উদীয়মান এক মডেলও।”

    তিনি বলেন, ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির এবং বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে।

    উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে: মোদি
    পূর্ববর্তী খবরঅভিনেত্রী মীরার তৃতীয় বিয়েও টিকল না
    পরবর্তী খবর আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করতে যাচ্ছে ইসরায়েল

    আরো সংবাদ পড়ুন

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    দ. আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

    নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে: আইজেনকট

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার আহ্বান নিকি হ্যালির

    ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.