Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 05:05: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » এবার এশিয়ার আরেক দেশে জেন-জিদের বিক্ষোভ
    আন্তর্জাতিক

    এবার এশিয়ার আরেক দেশে জেন-জিদের বিক্ষোভ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 18, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এবার এশিয়ার আরেক দেশে জেন-জিদের বিক্ষোভ

    মন্ত্রী-এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সরকারি সিদ্ধান্ত নিয়ে এবার বিক্ষোভে ফুঁসে উঠেছে এশিয়ার আরেক দেশ পূর্ব তিমুর। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া আর নেপালের মতো এ বিক্ষোভেও নেতৃত্ব দিচ্ছে জেন-জিরা। তীব্র বিক্ষোভের মুখে এরইমধ্যে এমপিদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে দেশটির সরকার। বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

    প্রতিবেদনে অনুযায়ী, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাজার হাজার জেন-জি বিক্ষোভকারী সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পূর্ব তিমুরের রাজধানী দিলিতে। এ সময় তারা সরকারি একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেন। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এই বিক্ষোভের কয়েক ঘণ্টা পরই এমপিদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করে দেশটির সরকার।

    তবে, গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করার পরও বুধবার দিলিতে বিক্ষোভ হয়েছে। বিবিসিকে এক বিক্ষোভকারী বলেছেন, বুধবার প্রায় কয়েক হাজার মানুষ রাজধানী দিলির রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। প্রাথমিকভাবে এমপিদের জন্য সরকারের গাড়ি কেনার পরিকল্পনা ঘিরে আন্দোলন শুরু হলেও পরে বিক্ষোভকারীরা আরও বিভিন্ন ধরনের দাবি-দাওয়া তুলে ধরেন। তাদের এই বিক্ষোভ বর্তমানে দেশটির সাবেক এমপিদের আজীবন পেনশনের সুবিধা বাতিলের দাবিতে রূপ নিয়েছে।

    বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিবিসিকে জানান, তিনি তার বিশ্ববিদ্যালয়ের সামনে কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণ কষ্টে আছে, অথচ এমপিরা বিলাসবহুল গাড়ি কিনতে মরিয়া। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের এমপিদের বার্ষিক মূল বেতন ৩৬ হাজার ইউএস ডলার; যা দেশটির গড় আয়ের (প্রায় ৩ হাজার ডলার) চেয়ে ১২ গুণ বেশি।

    অবশ্য, পূর্ব তিমুরে এমপিদের জন্য গাড়ি কেনার পরিকল্পনাটি নতুন নয়। গত কয়েক বছর ধরে দেশটিতে এমপিদের জন্য সরকারি গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ করছেন বাসিন্দারা। ২০০৮ সালে দেশটির এমপিদের জন্য ১০ লাখ ডলার ব্যয়ে গাড়ি কেনার এক পরিকল্পনার প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

    বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সিজারিও সিজার বলেন, দেশের মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন। শিক্ষা, পানি, স্যানিটেশন—কোনও কিছুতেই যথেষ্ট সুযোগ-সুবিধা নেই। অথচ এমপিরা নিজেদের স্বার্থে আইন বানাচ্ছে। আমরা এটাকে ন্যায্য মনে করি না।

    তিনি বলেন, এমপিদের কাছে বর্তমানে সরকারের দেওয়া গাড়ি রয়েছে এবং সেগুলো এখনও ভালো অবস্থায় আছে। তারপরও তাদের নতুন টয়োটা প্রাডো এসইউভি দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের মোট জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশির বয়স ৩৫ বছরের নিচে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র হলেও তুলনামূলকভাবে গণতন্ত্রিক দেশের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় পূর্ব তিমুরকে।

    এবার এশিয়ার আরেক দেশে জেন-জিদের বিক্ষোভ
    পূর্ববর্তী খবরক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট
    পরবর্তী খবর তুমি আমাদের ছেড়ে চলে গেলে: সৃজিত

    আরো সংবাদ পড়ুন

    ৫.৯ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

    সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া

    ইরানের বিরুদ্ধে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

    মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনিতে ধস, শতাধিক নিহত

    কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

    কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: মমতার সরকারকে দুষলেন শুভেন্দু অধিকারী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    August 20, 2026

    নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

    August 20, 2026

    ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে আপিলের রায় সোমবার

    August 20, 2026

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    August 20, 2026

    সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 20, 2026

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে চলছে সরাসরি ভোটগ্রহণ

    August 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.