Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 06:49: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন ট্রাম্প, গ্রেপ্তারের দাবি
    আন্তর্জাতিক

    ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন ট্রাম্প, গ্রেপ্তারের দাবি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 23, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন ট্রাম্প, গ্রেপ্তারের দাবি

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ওবামাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। ২০১৬ সালের নির্বাচন নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে এই দাবি করেছেন তিনি। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে আবারও রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকান জনতাকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছে ওবামা প্রশাসন।

    স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট “বংবং” মার্কোস জুনিয়রের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “এই ষড়যন্ত্রচক্রের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ওবামা, বারাক হুসেইন ওবামা। তিনি অপরাধী। এটা রাষ্ট্রদ্রোহ। ওরা নির্বাচন চুরি করতে চেয়েছিল, ধোঁকা দিতে চেয়েছিল, এমন কাজ করেছে যা অন্য দেশেও কল্পনা করা যায় না।”

    ট্রাম্প অবশ্য এর আগেও নির্বাচন জালিয়াতি ও ষড়যন্ত্র সংক্রান্ত ভুয়া দাবি তুলে আলোচিত হয়েছেন। বিশেষ করে ২০২০ সালের নির্বাচনে নিজের পরাজয় মেনে নিতে অস্বীকার করার সময়। কিন্তু এবার ২০১৬ সালের নির্বাচনের প্রসঙ্গে ফিরে গিয়েই তিনি “হিসাব মেটানোর” ইঙ্গিত দিচ্ছেন। সেই নির্বাচনেই রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল, যাতে ট্রাম্প জয়ী হয়েছিলেন।

    ২০১৬ সালের শেষ দিকে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদ যখন শেষের দিকে তখন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানায়, রাশিয়া ট্রাম্পকে জেতাতে নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল। এর জবাবে ওবামা রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেন এবং বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর ২০১৭ সালে গোয়েন্দা সংস্থাগুলোর একটি সমন্বিত প্রতিবেদনে আরও বিশদভাবে রাশিয়ার প্রভাব প্রয়োগের বিষয়টি তুলে ধরা হয়।

    তবে ২০১৯ সালে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তে দেখা যায়, ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগসাজশের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রতিবেদনটি আবারও নিশ্চিত করে, রাশিয়া “ব্যাপক ও সংগঠিত উপায়ে” নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিল।

    ট্রাম্প বলছেন, গোয়েন্দা সংস্থাগুলোর এই তদন্ত আসলে তার ওপর রাজনৈতিক হামলা। তিনি বলেন, “ওরা নির্বাচন কারচুপি করতে চেয়েছিল। ওরা হাতেনাতে ধরা পড়েছে। এজন্য কঠোর শাস্তি হওয়া উচিত।”

    অবশ্য ট্রাম্পের এই বক্তব্যের পেছনে মদত দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। তিনি গত ১৮ জুলাই একটি বিবৃতিতে দাবি করেন, “ওবামা এবং তার নিরাপত্তা উপদেষ্টারা গোয়েন্দা তথ্য বিকৃত করে ট্রাম্পের বিরুদ্ধে বহু বছরব্যাপী এক ধরনের ‘ক্যু’ পরিকল্পনার ভিত্তি তৈরি করেছিলেন।”

    গ্যাবার্ড বলেন, এই ষড়যন্ত্রের মাধ্যমে “ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো ও জনগণের ইচ্ছাকে উপেক্ষা” করা হয়েছিল। তিনি আরও জানান, এই ষড়যন্ত্রে জড়িত প্রত্যেককে তদন্ত করে আইনের আওতায় আনা উচিত এবং তিনি এই সংক্রান্ত নথি বিচার বিভাগে জমা দিয়েছেন।

    তবে তুলসি গ্যাবার্ডের প্রতিবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। অনেকে বলছেন, তিনি ভিন্নমত বা আলাদা প্রতিবেদনের উপসংহারগুলো গুলিয়ে ফেলেছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করেছেন।

    ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরইন্দোনেশিয়া ও ফিলিপাইনের পণ্যে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
    পরবর্তী খবর সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছাকে বড় করে দেখা উচিত: মির্জা ফখরুল

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.