Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 15 November 2026, 02:22: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে ভারত
    আন্তর্জাতিক

    ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে ভারত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে ভারত

    শুধু পাকিস্তানই নয়, চীনকেও সতর্ক করতে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করছে ভারত। সম্প্রতি অগ্নি-ফাইভ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ইসলামাবাদের রকেট ফোর্স ইউনিট গঠনের পরপরই অগ্নি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দিল্লি। তারই প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের পাশাপাশি চীনের গুরুত্বপূর্ণ সব শহরে হামলার জন্য মিসাইলের সক্ষমতা বৃদ্ধি করছে ভারত।

    গেল ২০ আগস্ট অগ্নি ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপন চালায় ভারত। অগ্নি সিরিজের ৫ম সংযোজন এই ক্ষেপণাস্ত্রটি। দৈর্ঘে ১৭ মিটারেরও বেশি এই ক্ষেপণাস্ত্রের ওজন ৫০ হাজার কেজি। যা ১ হাজার কেজি ওজনের ওয়্যরহেড বহনে সক্ষম। ঘণ্টায় প্রায় ৩০ হাজার কিলোমিটার গতিতে ছুটে ৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এ ক্ষেপণাস্ত্রটি।

    পাকিস্তানের নতুন সামরিক ইউনিট ‘আর্মি রকেট ফোর্স কমান্ড’- এর ঘোষণার কয়েকদিন পরই অগ্নি ফাইভ উৎক্ষেপণ করে ভারত। আপাতদৃষ্টিতে চিরবৈরী পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা দিতেই ভারত এ পদক্ষেপ নিয়েছে বলে মনে হলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা।

    ধারণা করা হচ্ছে, শুধু পাকিস্তান নয়, আরেক প্রতিবেশী চীনকেও সতর্ক করতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের। সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে ভারত-চীনের মধ্যে। তাই বেইজিংকে চোখরাঙানি দিতেই এমন উদ্যোগ দিল্লির।

    যুক্তরাষ্ট্রের অ্যালবানি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ক্রিস্টোফার ক্ল্যারি বলেন, পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেও ভারতে অগ্নি ফাইভ এর মূল টার্গেট চীন। দেশটির পূর্ব উপকূল, বিশেষ করে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো রয়েছে সেখানে আঘাত হানতে দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন ভারতের।

    এদিকে, অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধের প্রেক্ষিতে রকেট ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ধারণা করা হচ্ছে, চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর এ ইউনিট। যাদের কাজ হবে ব্যালিস্টিক, হাইপারসোনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা। যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষ্যনীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে ভারত
    পূর্ববর্তী খবরচব্বিশের আন্দোলন দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি: কাদের সিদ্দিকী 
    পরবর্তী খবর প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.