Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 20 September 2026, 01:17: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » চীনের বিরুদ্ধে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের
    আন্তর্জাতিক

    চীনের বিরুদ্ধে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চীনের বিরুদ্ধে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের

    চীন ২০২০ সালে গোপনে একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন রাশিয়া ও চীনকে অন্তর্ভুক্ত করে বিস্তৃত একটি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানিয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

    যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ‘চুক্তি নিউ স্টার্ট’র মেয়াদ শেষ হওয়ার একদিন পর এমন অভিযোগ আনা হলো চীনের বিরুদ্ধে। ওই চুক্তি শেষ হওয়ার ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের দুই বৃহত্তম পরমাণু শক্তিধর দেশের অস্ত্রভাণ্ডারের ওপর কোনো আনুষ্ঠানিক সীমা রইল না।

    ভিয়েনায় শুক্রবার এক বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের আর্মস কন্ট্রোল ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস ডিন্যানো বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে চীন কয়েকটি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে ২০২০ সালের ২২ জুন পরিচালিত একটি পরীক্ষাও অন্তর্ভুক্ত। ওই পরীক্ষার শক্তি ছিল শত শত টন টিএনটির সমান।’ তিনি দাবি করেন, এসব পরীক্ষা গোপন রাখতে চীনা সামরিক বাহিনী বিস্ফোরণের ভূকম্পন আড়াল করার কৌশল ব্যবহার করেছে, যা পরীক্ষা নিষেধাজ্ঞা অঙ্গীকার লঙ্ঘনের শামিল।

    ডি ন্যানোর এই বক্তব্যের বিপরীতে পারমাণবিক পরীক্ষা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান, তাদের ব্যবস্থায় ২০২০ সালের ২২ জুন কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঘটনা ধরা পড়েনি। সংস্থাটি জানায়, তাদের পর্যবেক্ষণ ব্যবস্থা সাধারণত ৫০০ টন টিএনটির সমান বা তার বেশি শক্তির বিস্ফোরণ শনাক্ত করতে সক্ষম।

    যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, ‘চীন ‘নো ফার্স্ট ইউজ’ নীতি অনুসরণ করে, আত্মরক্ষাভিত্তিক পারমাণবিক কৌশল মেনে চলে এবং পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকারে অটল রয়েছে।’ তিনি আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অপ্রসারণ ব্যবস্থা রক্ষায় সব পক্ষের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রকেও পরীক্ষা নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

    এদিকে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়াকে ‘এক যুগের অবসান’ হিসেবে আখ্যা দিয়ে ডিন্যানো বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একতরফা সংযমের সমাপ্তি। যুক্তরাষ্ট্র তার চলমান পারমাণবিক আধুনিকায়ন কর্মসূচি সম্পন্ন করবে এবং প্রয়োজনে অতিরিক্ত সক্ষমতা ব্যবহারের পথ খোলা রাখবে।’ ভবিষ্যৎ অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় রাশিয়ার পাশাপাশি অন্য দেশগুলোকেও আলোচনার টেবিলে আনতে হবে বলেও জানান তিনি।

    বিশ্লেষকরা বলছেন, চীন এখনো ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বসতে অনাগ্রহী, কারণ তাদের পারমাণবিক ভাণ্ডার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমতুল্য নয়। তবে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার ধারণা, নিউ স্টার্টের অবসান ও সম্ভাব্য অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ শেষ পর্যন্ত চীনকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে। অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি লঙ্ঘনের অভিযোগ গুরুতর বিষয় হলেও শুধু অভিযোগ তোলাই সমাধান নয়। তাদের মতে, কার্যকর সমাধানের জন্য বাস্তবভিত্তিক ও গঠনমূলক অস্ত্র নিয়ন্ত্রণ সংলাপ প্রয়োজন।

    চীনের বিরুদ্ধে গোপনে পরমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের
    পূর্ববর্তী খবরএপস্টেইন মোসাদের এজেন্ট ছিলেন
    পরবর্তী খবর তারেক রহমানের পক্ষে গণসংযোগে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান

    আরো সংবাদ পড়ুন

    মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের তিন শর্ত

    মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

    ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

    সৌদি আরবে হুথি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

    হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় অপ্রতিম

    September 20, 2026

    বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত

    September 20, 2026

    দেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

    September 20, 2026

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    September 20, 2026

    মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

    September 20, 2026

    বিশ্বনেতাদের এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.