Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 1 July 2026, 03:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
    আন্তর্জাতিক

    জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 23, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

    জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাপানের সঙ্গে ‘বিশাল বাণিজ্য চুক্তি’ স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র।

    এই চুক্তির আওতায় বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানানো হয়েছে। বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি, জাপানের সঙ্গে। এটি সবার জন্যই ভালো একটি চুক্তি। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি সবসময় বলি— চুক্তিটা যেন উভয়পক্ষের জন্যই লাভজনক হয়।”

    ট্রাম্পের দাবি, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ পাল্টা শুল্ক দেবে জাপান। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষিপণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দেবে এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে পূর্ব এশিয়ার এই দেশটি।

    জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া সামাজিক মাধ্যমে জানান, তিনি হোয়াইট হাউসে গিয়ে আলোচনায় অংশ নেন এবং “মিশন সম্পন্ন” বলে উল্লেখ করেন। বিবিসি জানিয়েছে, চুক্তির বিস্তারিত জানার জন্য তারা ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

    এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে কোনো চুক্তি না হলে জাপানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে।

    এই হুমকির ঠিক আগে গত এপ্রিলে ট্রাম্প ঘোষণা করেছিলেন ২৪ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। যদিও পরে এই পরিকল্পনা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়, যাতে জাপানসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনার সুযোগ থাকে।

    গত এপ্রিলে ঘোষিত “লিবারেশন ডে” নীতির আওতায় যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের ওপর একতরফা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, যার ফলে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেয়।

    বর্তমানে জাপানসহ অনেক দেশ থেকেই যুক্তরাষ্ট্রে যাওয়া গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তবে জাপানি গাড়ির নির্মাতাদের জন্য এই শুল্ক কমানো হতে পারে বলে জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে।

    বিবিসি বলছে, চুক্তির ঘোষণা এমন এক সময়ে এলো যখন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রাজনৈতিক চাপের মুখে আছেন। সদ্যসমাপ্ত নির্বাচনে তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি দেশটির উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে।

    এর আগে দলটি সংসদের শক্তিশালী নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারায়। চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইশিবা সাংবাদিকদের বলেন, “আলোচনার ফলাফল সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ না আমরা চুক্তির বিস্তারিত ভালোভাবে খতিয়ে দেখি।”

    এদিকে বাণিজ্য চুক্তির খবরে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ বুধবার সকালে প্রায় ২ শতাংশ বেড়ে যায়। বিশেষ করে টয়োটা, নিশান ও হোন্ডার মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর লাফিয়ে ওঠে। যুক্তরাষ্ট্রে এসব গাড়ির শুল্ক কমার সম্ভাবনায় বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে ওঠে।

    অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়া হবে এবং আরও বেশ কিছু চুক্তি খুব শিগগিরই স্বাক্ষরিত হবে।

    জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
    পূর্ববর্তী খবর‘ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে’
    পরবর্তী খবর মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

    আরো সংবাদ পড়ুন

    এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে: শিক্ষামন্ত্রী

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    ভারতে বাস-ট্রাকের সংঘর্ষের পর আগুনে নিহত ৭, আহত ২২ 

    এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

    স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে: শিক্ষামন্ত্রী

    July 1, 2026

    অনুমোদন পেল নতুন ৩ উপজেলা ও ১ থানা 

    July 1, 2026

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    July 1, 2026

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    July 1, 2026

    ভারতে বাস-ট্রাকের সংঘর্ষের পর আগুনে নিহত ৭, আহত ২২ 

    July 1, 2026

    এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

    July 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.