Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 11:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জাপানে শক্তিশালী ভূমিকম্প
    আন্তর্জাতিক

    জাপানে শক্তিশালী ভূমিকম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    জাপানের পশ্চিমাঞ্চলীয় চুগোকু অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।

    জেএমএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারে।

    তবে এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

    প্রথম ভূমিকম্পের পর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়। এর মধ্যে সকাল ১০টা ৩৭ মিনিটে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রভাবে পশ্চিম জাপান রেলওয়ে কর্তৃপক্ষ শিন-ওসাকা ও হাকাতা রুটের মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

    ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে চুগোকু ইলেকট্রিক পাওয়ার। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি।

    বিদ্যুৎ কোম্পানির একজন মুখপাত্র জানান, শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, এই ইউনিটটি ২০১১ সালের মার্চে ফুকুশিমার ভয়াবহ ভূমিকম্প ও সুনামি বিপর্যয়ের পর বন্ধ ছিল এবং ২০২৪ সালের ডিসেম্বর থেকে পুনরায় চালু করা হয়েছে।

    তবে ভূমিকম্পের কারণে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি এবং সরকারের তরফ থেকে কোনো বিশেষ সতর্কতাও জারি করা হয়নি।

    জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
    পূর্ববর্তী খবররাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন
    পরবর্তী খবর ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত কোনও নির্বাচন হবে না: ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

    June 28, 2026

    মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

    June 28, 2026

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    June 28, 2026

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    June 28, 2026

    সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

    June 28, 2026

    আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, বিদায় ইরানের

    June 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.