Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 01:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান
    আন্তর্জাতিক

    জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জেন-জি প্রজন্মের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরানে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২২ ফেব্রুয়ারি) এএফপি-এর বরাতে আল আরাবিয়া ইংলিশ জানায়, গত ডিসেম্বর-জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার থেকে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। পাল্টা প্রতিক্রিয়ায় সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরাও মিছিল ও সমাবেশের ডাক দেয়।

    ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্র হিসেবে উঠে এসেছে শরিফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহাম্মদ রেজা শাহ পাহালভি-এর সময়কার পতাকা হাতে নিয়ে মিছিল করছেন এবং জোরালো সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।

    দীর্ঘদিনের আর্থিক দুরবস্থার প্রেক্ষাপটে গত ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। সে সময় নিরাপত্তা বাহিনী কঠোরভাবে বিক্ষোভ দমন করে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকারি বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইরান কর্তৃপক্ষ বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা স্বীকার করলেও দাবি করেছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ এই সহিংসতা ঘটেছে এবং এতে বিদেশি উসকানি ছিল।

    অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন-যাদের বেশির ভাগই বিক্ষোভকারী। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

    জেন-জি বিক্ষোভে আবারও উত্তাল ইরান
    পূর্ববর্তী খবরচাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী নেতাদের
    পরবর্তী খবর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

    আরো সংবাদ পড়ুন

    খামেনির শোক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্কবার্তা ইরানের

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    খামেনির শোক অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্কবার্তা ইরানের

    July 3, 2026

    টানা দুই দফায় স্বর্ণের ভরিতে বাড়ল সাড়ে ৬ হাজার টাকার বেশি

    July 3, 2026

    আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    July 3, 2026

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    July 3, 2026

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.