Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 19 October 2026, 09:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » জেলেনস্কি যুদ্ধের অবসান চান না, কখনোই চাননি: ট্রাম্প
    আন্তর্জাতিক

    জেলেনস্কি যুদ্ধের অবসান চান না, কখনোই চাননি: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ট্রাম্প

    রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি আলোচনার চেষ্টা করছেন এবং এতে ‘বড় ধরনের অগ্রগতি’ হচ্ছে। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “জেলেনস্কি এতে মোটেও তোয়াক্কা করছেন না। সত্যি বলতে, ইউরোপ তাকে যেভাবে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছে… তিনি এই যুদ্ধ থামাতেই চান না, সম্ভবত কখনোই চাননি।”

    রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল বা স্থগিত করার বিষয়ে নিজের নেওয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করে তিনি বলেন, জেলেনস্কি এই সংঘাতের অবসান চান না।

    ট্রাম্প বলেন, “রাশিয়া সংক্রান্ত আমার সিদ্ধান্ত একেবারে সাধারণ। আমি রাশিয়া ও ইউক্রেনের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি এবং এমন কোনো বোকার মতো কাজ করতে চাই না; যা রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দেবে।”

    রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে সম্প্রতি নির্বাহী এক আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে আনা নতুন বড় ধরনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে মওকুফ করা হয়েছে। লিন্ডসে গ্রাহাম ইউক্রেনের প্রতিরক্ষার ক্ষেত্রে ট্রাম্পের অন্যতম প্রধান সমর্থক ছিলেন।

    এছাড়া রাশিয়ার ডিজেলের ওপর থেকেও সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছেন ট্রাম্প। আগামী মাসের শুরুতে মার্কিন নির্বাচনের আগে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ বাড়িয়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর লক্ষ্যে ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    রাশিয়ার সঙ্গে এই ডিজেল চুক্তি কিয়েভ এবং তার মিত্রদের হতবাক করেছে। যে কারণে ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্প বলেন, যুদ্ধের শান্তি আলোচনায় ‘বিশাল অগ্রগতি হচ্ছে’ এবং এর মধ্যে জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার আলোচনাও অন্তর্ভুক্ত রয়েছে।

    তিনি বলেন, “এই সময়ে নথিতে স্বাক্ষর করলে তা হতে পারতো, আর আমি এটা চাইলে পরেও স্বাক্ষর করতে পারি, কিংবা যেকোনো সময় স্বাক্ষর করতে পারি!” তবে তিনি ঠিক কোন দলিলের কথা বলেছেন, সেটি পরিষ্কার হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি হোয়াইট হাউস।

    ট্রাম্প বলেন, “শুনতে কিছুটা অদ্ভুত হলেও, ইরানকে সহায়তা করার ক্ষমতা থাকা সত্ত্বেও রাশিয়া বর্তমানে তাদের সাহায্য করতে যৎ সামান্য করছে। আমি বিষয়টি এভাবেই রাখতে চাই এবং রাখব; যদি না কিছু নির্বোধ লোক এতে বাধা হয়ে দাঁড়ায়।”

    এরপর আবারও ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টিকে বিপদে ফেলার উদ্দেশ্যে ইউক্রেন ইচ্ছা করে রাশিয়ার শোধনাগারগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে।

    জরিপে দেখা গেছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে মার্কিন ভোটাররা বেশ ক্ষুব্ধ, যা নির্বাচনের ফলাফলে ট্রাম্পের দলের ওপর প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের মতে, “জেলেনস্কি জেনেবুঝেই রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। কারণ তিনি জানেন এই হামলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্ব ডিজেল বাজারে চরম আঘাত হানছে।”

    জেলেনস্কি যুদ্ধের অবসান চান না কখনোই চাননি: ট্রাম্প
    পূর্ববর্তী খবর২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২
    পরবর্তী খবর এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত আসতে পারে অক্টোবরেই: বাণিজ্যমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের কারণ জানালেন রুবিও

    ইউক্রেন সংকট সমাধোনে ট্রাম্প ও শি’র সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের

    মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

    উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

    হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা

    ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট-অগ্নিসংযোগ, গ্রেপ্তার অন্তত ১২০০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত আসতে পারে অক্টোবরেই: বাণিজ্যমন্ত্রী

    October 19, 2026

    জেলেনস্কি যুদ্ধের অবসান চান না, কখনোই চাননি: ট্রাম্প

    October 19, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২

    October 19, 2026

    সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে দ্রুতই দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

    October 19, 2026

    প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

    October 19, 2026

    বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী

    October 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.