Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 03:41: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
    আন্তর্জাতিক

    টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন। বৈঠকে ট্রাম্প তাকাইচির দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রশংসা করেন এবং তার সামরিক সক্ষমতা বাড়ানোর অঙ্গীকারকে স্বাগত জানান।

    রয়টার্সের বরাতে জানা গেছে, তাকাইচি বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি প্যাকেজ উপস্থাপন করবেন যেখানে জাহাজ নির্মাণ, মার্কিন সয়াবিন, প্রাকৃতিক গ্যাস ও পিকআপ ট্রাক কেনার বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

    জাপানি টেলিভিশন এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাকাইচি বৈঠকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার পরিকল্পনার কথাও জানাবেন। বিভিন্ন দেশের নেতাদের মতো তাকাইচিও এই উদ্যোগ নিতে যাচ্ছেন বলে সরকারি সূত্রের বরাত দিয়েছে গণমাধ্যমটি।

    তাকাইচির এসব উদ্যোগ ট্রাম্পের সম্ভাব্য দাবি, চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে জাপানের প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়ানোর প্রশমিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে তাকাইচি ঘোষণা দেন, দেশটির প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করবেন তিনি।

    বৈঠকের শুরুতে দুজন করমর্দন করেন। এ সময় ট্রাম্প বলেন, “এটা একদম শক্তিশালী হ্যান্ডশেক।” টোকিওর আকাশাকা প্রাসাদে ছবি তোলার পর দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথোপকথন হয়। তারা প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের কথাও স্মরণ করেন, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং একসঙ্গে গলফ খেলায় ঘন্টার পর ঘন্টা কাটাতেন।

    ট্রাম্প বলেন, “শিনজো ও অন্যদের কাছ থেকে যা শুনেছি, আপনি হবেন অন্যতম সেরা প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার জন্যও অভিনন্দন জানাই—এটা বিশাল অর্জন।”

    তিনি জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরিকল্পনার প্রশংসা করেন। জবাবে তাকাইচি বলেন, কম্বোডিয়া–থাইল্যান্ড ও ইসরায়েল–ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে ট্রাম্পের ভূমিকা ছিল “অভূতপূর্ব সাফল্য”।

    ২০২২ সালে মারা যাওয়া আবের সঙ্গে সবশেষ ২০১৯ সালে সাক্ষাৎ করতে জাপানের একটি অলঙ্কৃত প্রাসাদে গিয়েছিলেন। এবারের সফরে সোমবার ইম্পেরিয়াল প্যালেসে জাপানি সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাতের পরপরই ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়।

    টোকিওতে ট্রাম্প-তাকাইচির বাণিজ্য ও নিরাপত্তা বৈঠক
    পূর্ববর্তী খবর১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!
    পরবর্তী খবর আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, উপকূলজুড়ে বিশেষ সতর্কতা

    আরো সংবাদ পড়ুন

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

    ৫.৯ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

    সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের জাকারিয়া

    ইরানের বিরুদ্ধে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

    মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনিতে ধস, শতাধিক নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    August 20, 2026

    নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

    August 20, 2026

    ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে আপিলের রায় সোমবার

    August 20, 2026

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    August 20, 2026

    সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 20, 2026

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে চলছে সরাসরি ভোটগ্রহণ

    August 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.