Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 12:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ট্রাম্প-পুতিন কিছুই অর্জন করতে পারবেন না: জেলেনস্কি
    আন্তর্জাতিক

    ট্রাম্প-পুতিন কিছুই অর্জন করতে পারবেন না: জেলেনস্কি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 10, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে এই শীর্ষ বৈঠক, যেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

    শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এ সময় যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। তবে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প যুদ্ধ থামানোর উদ্যোগ নেন। সম্প্রতি তিনি দাবি করেন, মস্কো ও কিয়েভ একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।

    শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের সঙ্গে বৈঠকের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, দুই পক্ষের কল্যাণের জন্য কিছু অঞ্চল হাতবদল হতে পারে।

    বর্তমানে ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনের বড় অংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। পুতিন বরাবরই শর্ত দিয়ে আসছেন, যুদ্ধবিরতির জন্য এই অঞ্চলগুলোর দাবি ইউক্রেনকে ছেড়ে দিতে হবে।

    ক্রেমলিনও এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য নানা বিকল্প উপায় নিয়ে আলোচনা হবে এবং এটি নিঃসন্দেহে একটি কঠিন প্রক্রিয়া। তবে দুই পক্ষই সক্রিয় ও আগ্রহী মনোভাব নিয়ে আলোচনায় অংশ নেবে।

    এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসে, যুদ্ধ থামাতে ইউক্রেনের কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার শর্ত নিয়েই কাজ করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যদিও তখন হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টিকে ‘জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছিলেন, আর ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।

    ‘অঞ্চল হাতবদল’ সংক্রান্ত ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৯ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া নিয়মিত ভিডিও বার্তায় তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে কোনো ভূখণ্ড-সংক্রান্ত সিদ্ধান্ত নেবে না ইউক্রেন। দখলদারদের কাছে নিজেদের জমি উপহার হিসেবে দেব না আমরা।

    ট্রাম্প-পুতিন কিছুই অর্জন করতে পারবেন না: জেলেনস্কি
    পূর্ববর্তী খবরএসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ
    পরবর্তী খবর নির্বাচনে পুলিশের জন্য ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কিনবে সরকার

    আরো সংবাদ পড়ুন

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    July 3, 2026

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    July 3, 2026

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    July 3, 2026

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    July 3, 2026

    কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৭

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.