Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 27 November 2026, 10:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » নিউইয়র্কে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
    আন্তর্জাতিক

    নিউইয়র্কে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নিউইয়র্কে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের মিডটাউনে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে, সেন্ট প্যাট্রিক’স ডে প্যারেড শুরুর ঠিক আগে এ আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    পুলিশ ও দমকল সূত্রে জানা যায়, ইস্ট ৪৩তম স্ট্রিট ও ম্যাডিসন অ্যাভিনিউ সংলগ্ন একটি উচ্চ ভবনের ছাদে সকাল ১০টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী।

    নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভবনের ছাদ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ভবনের ওপরের দিক থেকে আগুনের শিখা বের হতে দেখা গেছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের এয়ার কন্ডিশনিং ইউনিটে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা দ্রুত অভিযান চালিয়ে সকাল ১১টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঠিক ওই সময়েই সেন্ট প্যাট্রিক’স ডে প্যারেড শুরু হওয়ার কথা ছিল।

    কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সময় ভবনটি ব্যবহৃত হচ্ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক প্রতিবেদনে ভবনটি নির্মাণাধীন ছিল বলে উল্লেখ করা হয়েছে।

    এদিকে অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় যানজট, সড়ক বন্ধ এবং গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। শহরের জরুরি সতর্কতা ব্যবস্থার পক্ষ থেকে এ বিষয়ে আগাম সতর্কতাও জারি করা হয়। দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    নিউইয়র্কে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
    পূর্ববর্তী খবরঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

    আরো সংবাদ পড়ুন

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

    উ. কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির নির্দেশ কিমের

    রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার ঘোষণা পুতিনের

    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন আইজেনকোট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    November 27, 2026

    ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    November 27, 2026

    দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ

    November 27, 2026

    সয়াবিন তেলের দাম বাড়ল

    November 26, 2026

    শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান রাষ্ট্রপতির

    November 26, 2026

    ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

    November 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.