Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 07:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পরমাণু চুক্তি করতে ইরানকে সময়সীমা বেঁধে দিলো পশ্চিমারা
    আন্তর্জাতিক

    পরমাণু চুক্তি করতে ইরানকে সময়সীমা বেঁধে দিলো পশ্চিমারা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পরমাণু চুক্তি করতে ইরানকে সময়সীমা বেঁধে দিলো পশ্চিমারা

    ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে একটি চুক্তি সম্পাদনের জন্য ইরানকে আল্টিমেটাম দিয়েছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জানিয়েছে, ২৯ আগস্টের মধ্যে ইরানকে আলোচনার টেবিলে বসে চুক্তি করতে হবে, তা না হলে ১০ বছর আগে প্রত্যাহার করা নিষেধাজ্ঞা পুনরায় প্রয়োগ করবে তারা।

    এক টেলিফোন আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনের জন্য আগস্ট মাসের শেষ দিনকে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করতে সম্মত হয়েছেন।

    ইইউর এক সভায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন, ‘ফ্রান্স ও তার অংশীদাররা ১০ বছর আগে প্রত্যাহার করা অস্ত্র, ব্যাংক এবং পারমাণবিক সরঞ্জামের ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা পুনর্বহাল করার ন্যায্যতা রাখে। ইরানের কাছ থেকে দৃঢ়, বাস্তব এবং যাচাইযোগ্য প্রতিশ্রুতি না পেলে আমরা আগস্টের শেষের দিকে তা করব।’

    এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউরোপের দেশগুলো ইরানের পারমাণবিক ইস্যু থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। তবে, নতুন করে এ ধরনের আল্টিমেটাম, ইউরোপের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আগস্টের শেষ পর্যন্তসময়সীমা এমন একটি প্রক্রিয়া শুরু করে যা ১৫ অক্টোবরের মধ্যে নিষেধাজ্ঞা পুনর্বহালের দিকে পরিচালিত করতে পারে। এর ফলে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশ, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি—ইরানের সঙ্গে আলোচনায় সুযোগ পেতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

    এছাড়া জুনে মার্কিন হামলার ফলে সৃষ্ট ক্ষতির পর ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করা থেকে বিরত রাখতে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শককে ইরানে দেখতে চায় ইউরোপীয় শক্তিগুলো। নতুন চুক্তি হলে, জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের অধীনে নিষেধাজ্ঞা স্ন্যাপব্যাক (আগের অবস্থানে ফিরে যাওয়া) শুরু হবে, যার ফলে জাতিসংঘের ছয়টি প্রস্তাব পুনর্বহাল বাধ্যতামূলক হবে।

    এর মধ্যে একটি পুনর্বহাল প্রস্তাব হলো—ইরানকে গবেষণা ও উন্নয়ন স্তরসহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পুনঃপ্রক্রিয়াকরণ সম্পর্কিত সমস্ত কার্যক্রম স্থগিত করতে হবে। আরেকটি পুনর্বহাল প্রস্তাব হলো—জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা এই কার্যক্রমে সহায়তা করতে পারে এমন যেকোনো জিনিসপত্র, উপকরণ বা প্রযুক্তির স্থানান্তর রোধ করতে হবে।

    বিশেষজ্ঞদের দাবি, পুনর্বহাল প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে ইরানের সমস্ত তেল রপ্তানি, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশাধিকার এবং সাধারণ বাণিজ্য যোগাযোগ বন্ধ করবে না। তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি বলেছেন, ‘স্ন্যাপব্যাক সক্রিয়করণের অর্থ ইরানের পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকার অবসান হবে এবং তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে ইরানের সম্পর্কের ইতিহাসের সবচেয়ে অন্ধকার বিন্দু হতে পারে। এটি এমন একটি বিন্দু যা কখনও মেরামত করা যাবে না।’

    তিনি আরও বলেন, ‘ইউরোপীয়দের একটি বড় ভুল হলো তারা মনে করে যে তাদের হাতে থাকা স্ন্যাপব্যাক হাতিয়ার তাদেরকে ইরানের পারমাণবিক ইস্যুতে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়, যদিও এটি সম্পূর্ণ ভুল ধারণা। যদি এই দেশগুলো স্ন্যাপব্যাকের দিকে অগ্রসর হয়, তাহলে তারা ইরানের পারমাণবিক ইস্যুর সমাধানকে আরও জটিল এবং কঠিন করে তুলবে।’

    পরমাণু চুক্তি করতে ইরানকে সময়সীমা বেঁধে দিলো পশ্চিমারা
    পূর্ববর্তী খবরসোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার
    পরবর্তী খবর শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.