Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 30 July 2026, 10:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের
    আন্তর্জাতিক

    পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

    পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৩৩ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরছে দেশটি।

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে এই পরীক্ষা অবিলম্বে শুরু করার নির্দেশ দেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে (পেন্টাগন) নির্দেশ দিয়েছেন, যাতে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতোই যুক্তরাষ্ট্রও সমানভাবে অস্ত্র পরীক্ষা শুরু করে।

    ট্রাম্প লিখেছেন, “অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে এবং আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে আমরাও সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করি। এই প্রক্রিয়া এখনই শুরু হবে”। তিনি আরও বলেন, “রাশিয়া দ্বিতীয় স্থানে আছে, আর চীন অনেক পেছনে — তবে পাঁচ বছরের মধ্যেই তারা কাছাকাছি চলে আসবে।”

    এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি এবং সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেননি। অবশ্য ট্রাম্পের ঘোষণায় এটা স্পষ্ট নয় যে— তিনি কি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার কথা বলেছেন, নাকি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ফ্লাইট টেস্টের কথা বোঝাতে চেয়েছেন।

    সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর হিসাব অনুযায়ী, ২০২০ সালে ৩০০ পারমাণবিক অস্ত্র থাকা চীনের ভাণ্ডারে ২০২৫ সালে অস্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০টিতে।

    মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, ২০৩০ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এক হাজার ছাড়িয়ে যাবে।
    এর মধ্যেই রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর সফল পরীক্ষার ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ট্রাম্প এ নিয়ে মন্তব্য করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে মন দেওয়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়।

    রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বুধবার ঘোষণা দেন, তাদের ‘পোসাইডন’ নামে একটি পারমাণবিক টর্পেডোর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি উপকূলীয় অঞ্চলে ভয়াবহ তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে সক্ষম বলে বিশ্লেষকরা মনে করেন।

    এছাড়া অক্টোবরের ২১ তারিখে রাশিয়া নতুন ‘বুরেভেস্তনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং বরে পরদিন ২২ অক্টোবর পারমাণবিক হামলার মহড়া পরিচালনা করে।

    এর আগে গত আগস্টে ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেছেন এবং এতে চীনকেও যুক্ত করতে চান। তবে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে তাদের অস্ত্রভাণ্ডার তুলনামূলক ছোট হওয়ায় এই আলোচনায় যোগ দেওয়ার দাবি ‘অবাস্তব ও অযৌক্তিক’।

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় ১৯৯২ সালে। মূলত এ ধরনের পরীক্ষা শুধু নতুন অস্ত্রের কার্যকারিতা যাচাই নয়, পুরোনো অস্ত্রগুলো এখনও কার্যকর কি না তাও নিশ্চিত করে। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন পরীক্ষা চালানো হলে তা হবে রাশিয়া ও চীনের সামনে যুক্তরাষ্ট্রের কৌশলগত শক্তি প্রদর্শনেরই ইঙ্গিত।

    বিশ্বে পারমাণবিক যুগের সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরেই। ১৯৪৫ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর আলামোগোর্দোতে ২০ কিলোটন শক্তির পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমে বিশ্ব পারমাণবিক যুগে পা রেখেছিল।

    একই বছর আগস্টে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা দিয়ে হামলা চালায় এবং এর মাধ্যমেই কার্যত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

    পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের
    পূর্ববর্তী খবরনভেম্বরে গণভোটের দাবিতে জামায়াতসহ ৮ দলের সমাবেশ
    পরবর্তী খবর বিএনপি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়তে চায় : তারেক রহমান

    আরো সংবাদ পড়ুন

    আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

    বিরতি ভেঙে ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

    আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত

    আরাগচির বেফাঁস মন্তব্য: ইরানি রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলার তলব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

    July 30, 2026

    বিরতি ভেঙে ইরানে রাতভর যুক্তরাষ্ট্রের হামলা

    July 30, 2026

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

    July 30, 2026

    আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

    July 30, 2026

    সম্পর্ক নতুন করে শুরুর বিষয়ে একমত খলিলুর-ত্রিদেবী

    July 29, 2026

    ব্রাজিল অধ্যায়ের ইতি টানলেন নেইমার

    July 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.