Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 14 October 2026, 07:27: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার
    আন্তর্জাতিক

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ চতুর্দশ লিও’র ডান ফুসফুসের নিম্নাংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের পর তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে বলে ভ্যাটিকান জানিয়েছে। গত কাল ১৩ অক্টোবর মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৯০ মিনিটের একটি অস্ত্রোপচার হয়েছে ৭১ বছর বয়সী পোপের।

    চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুতে পোপের ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা নিশ্চিত হয়েছে। এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, অপারেশনটি সফল হয়েছে এবং স্বল্প সময়ের পর্যবেক্ষণের পর পোপ তার কক্ষে ফিরে গেছেন।

    ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা কী?
    ভ্যাটিকান সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি নোডিউল বা ছোট পিণ্ড শনাক্ত হয়। এটি একটি ছোট ক্ষতের মতো, যা বিনাইন অর্থাৎ সাধারণত নিরীহ প্রকৃতির।

    আমেরিকান থোরাসিক সোসাইটি বলছে, এমন নোডিউল বা পিণ্ড পাঁচ শতাংশেরও কম ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারে রূপ নেয়। যদিও বয়স, নডিউলের আকার এবং ধূমপানের মতো বিষয়ের ওপর নির্ভর করে এর ঝুঁকি বাড়ে। নোডিউলগুলো স্বাভাবিক ফুসফুসের টিস্যুর চেয়ে বেশি ঘন হয় এবং সিটি স্ক্যানে সাদা দাগ হিসেবে দেখা যায়।

    আমেরিকান থোরাসিক সোসাইটির মতে, একে সাধারণত ‘ছায়া’ বা ‘ফুসফুসের উপর দাগ’ বলা হয়। তবে, পোপ লিও-র অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুতে নিশ্চিত হওয়া যায় যে, পিণ্ডটি ছিল ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা।

    এটি এক ধরনের ক্যান্সার যা ফুসফুসে শ্লেষ্মা উৎপাদনকারী কোষ থেকে শুরু হয়। হলি সি প্রেস অফিস কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ডাক্তার লুইজি কার্বোন এবং স্টেফানো মার্গারিটোরা বলেছেন, “অস্ত্রোপচারের সময় করা হিস্টোলজিক্যাল পরীক্ষায় ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমার রোগনির্ণয় নিশ্চিত হয়েছে, যা অস্ত্রোপচারের আগে স্বাস্থ্য পরীক্ষার সময় থেকে সন্দেহ করা হয়েছিল।”

    অ্যাডেনোকার্সিনোমা হলো ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে সাধারণ রূপ এবং এটি বিশেষ করে তাদের মধ্যে বেশি দেখা যায়-যারা কখনও ধূমপান করেননি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিএস)-এর মতে, অধূমপায়ীদের মধ্যে চিহ্নিত হওয়া ফুসফুসের ক্যান্সারের প্রায় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ হলো অ্যাডেনোকার্সিনোমা।

    পোপ লিও ২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হয়েছেন, যিনি পোপ হিসেবে তুলনামূলকভাবে তরুণ। তিনি টেনিসসহ বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন এবং তিনি ধূমপান করেন না, অথবা অতীতে কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন বলে জানা যায় না।

    ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পোপ লিও
    পূর্ববর্তী খবরঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি
    পরবর্তী খবর এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

    আরো সংবাদ পড়ুন

    শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

    দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের

    আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’

    সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

    বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

    October 14, 2026

    দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের

    October 14, 2026

    ২৪ ঘণ্টায় ডেঙ্গু কাড়লো ৫ প্রাণ, হাসপাতালে ১৯২০ জন

    October 14, 2026

    এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

    October 14, 2026

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    October 14, 2026

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি

    October 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.