Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 01:57: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম
    অর্থনীতি

    বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

    ইরানকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহে সম্ভাব্য বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ২২ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৭৩ ডলারে।

    আইএনজি ব্যাংকের পণ্যবাজার কৌশলবিদরা জানিয়েছেন, ইরানে চলমান তীব্র সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা আরও জোরালো হয়েছে, যা তেলের দামে সরাসরি প্রভাব ফেলছে।

    উল্লেখ্য, ইরান বিশ্বে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর অন্যতম প্রধান উৎপাদক। দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

    এছাড়া ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্য করলে সংশ্লিষ্ট দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে। বিশেষ করে ইরানের তেলের বড় একটি অংশ চীনে রফতানি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আইএনজি কৌশলবিদদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধবিরতি থাকলেও ইরানি তেলের ওপর শুল্ক আরোপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।

    বিশেষজ্ঞদের ধারণা, ইরানের অস্থিরতা তেলের দামে ভূ-রাজনৈতিক ঝুঁকি হিসেবে প্রতি ব্যারেলে প্রায় ৩ থেকে ৪ ডলার প্রিমিয়াম যোগ করেছে। অন্যদিকে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বাজারে কিছুটা চাপ তৈরি করলেও তা দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না।

    এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের ওপর সরকারের নতুন চাপ তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে। এসব কারণ মিলিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে।

    বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম
    পূর্ববর্তী খবরফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি!
    পরবর্তী খবর কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে নিজেদের দাবি করল চীন

    আরো সংবাদ পড়ুন

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

    পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

    বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরায়েলে ‘গৃহযুদ্ধের’ হুঁশিয়ারি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.