Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 28 October 2026, 07:05: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    Trump

    ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিযোগও করেছেন তিনি।

    মার্কিন পার্লামেন্টের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ২৬ অক্টোবর (সোমবার) মিসিসিপির করিন্থে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে মত বিনিময়ের সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ব্রাজিলের সদ্য শেষ হওয়া এই নির্বাচনটি তার কাছে “সুষ্ঠু” মনে হয়েছে কি না।

    জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার কাছে এটি অত্যন্ত বাজে মনে হয়েছে। আমার মনে হয়েছে, পুরো বিষয়টিই ছিল ভয়াবহ।” “এ নির্বাচনে আমি কোনো পক্ষ নিইনি; তবে সত্যি বলতে, এটি আরও একটি কারচুপিপূর্ণ নির্বাচনের মতো মনে হয়েছে আমার কাছে।”

    রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৫১.৭৯ শতাংশ বৈধ ভোট (৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোট) পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো পান ৪৮.২১ শতাংশ ভোট। এর মাধ্যমে লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে ( টানা নয়) নির্বাচিত হলেন।

    ট্রাম্প দাবি করেন, নির্বাচন হওয়া উচিত বিতর্কের ঊর্ধ্বে। তিনি বলেন, ব্রাজিলের এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে।
    সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন হতে হবে প্রশ্নাতীত, কিন্তু আমার কাছে এটি অত্যন্ত খারাপ মনে হয়েছে।”

    নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে সমালোচনা অব্যাহত রাখার পাশাপাশি ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন যে, তিনি কোনো প্রার্থীকে সমর্থন করেননি বা কোনো পক্ষ নেননি।
    তিনি বলেন, “আমি নির্বাচনটি দেখেছি। এটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও ভয়াবহ বলে মনে হয়েছে।”

    লুলা দা সিলভাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন উল্লেখ করে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি ব্রাজিল পরিচালনা করছি না, ব্রাজিলের প্রেসিডেন্টও নই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। লুলাকে আমি পছন্দ করি, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো… তবে যেভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা ছিল খুবই অদ্ভুত।”

    ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’
    পূর্ববর্তী খবরইসরাইলে নির্বাচন আজ, ভাগ্য নির্ধারণ হবে নেতানিয়াহুর
    পরবর্তী খবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    আরো সংবাদ পড়ুন

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত

    ইসরাইলে নির্বাচন আজ, ভাগ্য নির্ধারণ হবে নেতানিয়াহুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.