Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 04:18: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ভয়ংকর দাবানলের হানা ফ্রান্সে, পুড়ছে প্যারিসের চেয়েও বিশাল এলাকা
    আন্তর্জাতিক

    ভয়ংকর দাবানলের হানা ফ্রান্সে, পুড়ছে প্যারিসের চেয়েও বিশাল এলাকা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভয়ংকর দাবানলের হানা ফ্রান্সে, পুড়ছে প্যারিসের চেয়েও বিশাল এলাকা

    ভয়ংকর এক দাবানল হানা দিয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে। রাজধানী প্যারিসের চেয়েও বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। বিগত ৮০ বছরের মধ্যে এত ভয়ানক দাবানল দেখেনি ইউরোপের দেশটি। বিশাল এই দাবানলে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন একজন, ধ্বংস হয়ে গেছে অন্তত ২৫টি বসতবাড়ি। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

    ব্রিটিশ বার্তাসংস্থাটি বলছে, দাবানলে সাঁ লরঁ দ্য লা ক্যাবরিস নামের একটি গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পারপিনিয়াঁ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি। আগুন দ্রুত বন ও গ্রামে ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সড়ক। দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে একে নজিরবিহীন এক দুর্যোগ বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু।

    ইতোমধ্যে ১৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে, যা আগের কয়েক বছরে পুরো ফ্রান্সজুড়ে পোড়া এলাকার সমান। ১৯৪৯ সালের পর এত বড় একক দাবানল আর হয়নি বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো।

    রেনাতে কুট নামে এক ডাচ পর্যটক জানান, এক মুহূর্ত আগেও ফোনে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছিলাম। চোখে আগুন দেখেই গাড়িতে লাফ দিয়ে উঠে পালাতে হয়েছে— কোনও কিছু নিয়ে যাওয়ারও সময় পাইনি। অলৌকিকভাবে বেঁচে গেছি। ইসা মেদিনা নামে এক স্প্যানিশ পর্যটক বলেন, এটা বিশ্বাসই করা যাচ্ছে না— একেবারে ধ্বংসযজ্ঞ।

    স্থানীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিক ব্রোকার্দি জানান, প্রায় দুই হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দুর্যোগ কবলিত এলাকায় প্রায় ২৫০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঘণ্টায় প্রায় সাড়ে ৫ কিলোমিটার গতিতে ছড়িয়ে পড়ছে আগুন।

    এদিকে প্রচণ্ড গরম ও দিক পরিবর্তনশীল বাতাস দাবানল নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মে অতিরিক্ত গরম ও শুষ্কতা বিরাজ করে, যা দাবানলের ঝুঁকি বাড়ায়। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি এখন বসন্ত ও শরৎকালেও ছড়িয়ে পড়ছে, এমনকি ফ্রান্সের উত্তর ও মধ্যাঞ্চলেও।

    ইউরোপের আরেক দেশ স্পেনেও চলমান তাপপ্রবাহে দাবানল বেড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় তারিফা অঞ্চলে ক্যাম্পসাইটে একটি ক্যারাভানে আগুন ধরে গেলে তা দ্রুত দাবানলে রূপ নেয়। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস ও তীব্র গরমে আগুন নেভানোর পরও আবার জ্বলে ওঠে বলে জানান আন্দালুসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও সান্স।

    অন্যদিকে পর্তুগালেও চলতি বছর এখন পর্যন্ত ৪২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে দাবানলের কবলে, যা গত বছরের তুলনায় আট গুণ বেশি। এর অর্ধেকই পুড়েছে গত দুই সপ্তাহে।

    পুড়ছে প্যারিসের চেয়েও বিশাল এলাকা ভয়ংকর দাবানলের হানা ফ্রান্সে
    পূর্ববর্তী খবরসমালোচনার কেন্দ্রবিন্দুতে কাজল, চটেছেন নেটিজেনরা
    পরবর্তী খবর ‘দঙ্গল’-এর জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে আবার কমিয়েছিলেন আমির!

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

    ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

    ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম: ট্রাম্প

    ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

    June 25, 2026

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

    June 25, 2026

    শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

    June 25, 2026

    ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

    June 25, 2026

    বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

    June 25, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক: তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.