Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 13 August 2026, 03:35: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী
    আন্তর্জাতিক

    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত ভারতের কৃষিমন্ত্রী

    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত বলে মন্তব্য করেছেন ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশটির পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানোর কারণে এর মান ভালো হয়।

    মূলত গঙ্গার তীরজুড়ে একসময় গড়ে ওঠা ভারতের শত শত পাটকলের অধিকাংশই এখন বন্ধ বা রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। আর যেসব কারখানা এখনও চালু আছে, সেগুলোর অবস্থাও নাজুক। একসময় সমৃদ্ধ এই শিল্প দেশভাগের পর বড় ধাক্কা খায়। উন্নত মানের কাঁচা পাটের বড় অংশ থেকে যায় বাংলাদেশে, আর অধিকাংশ পাটকল থেকে যায় ভারতে। বুধবার (১৫ জুলাই) সেই বাস্তবতার কথা আবারও তুলে ধরেন ভারতের কৃষিমন্ত্রী।

    এর আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শন করেন শিবরাজ সিং চৌহান। এ সময় তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মাঠে উৎপাদিত পাটের মান পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

    পরিদর্শনের সময় কৃষকদের কাছ থেকে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও শোনেন তিনি। পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ভারতীয় এই মন্ত্রী।

    পরে সাংবাদিকরা ভারতের তুলনায় বাংলাদেশের পাটের মান উন্নত হওয়ার কারণ জানতে চাইলে শিবরাজ সিং চৌহান বলেন, ‘আমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণগত মান অনেক উন্নত হয়।’

    বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় বদ্বীপের উর্বর পলিমাটি এবং অনুকূল আবহাওয়ার অংশীদার হলেও, কয়েকটি নির্দিষ্ট কারণে বিশ্ববাজারে বাংলাদেশের পাটকে ভারতের তুলনায় বেশি উন্নত ও মানসম্মত হিসেবে বিবেচনা করা হয়।

    এদিকে ভারতে বাংলাদেশি পাটের ব্যাপক চাহিদা থাকলেও ভারতীয় কৃষকদের স্বার্থ রক্ষার কথা বলে ভারত সরকার বিভিন্ন বিধিনিষেধ ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাট বাণিজ্য গত কয়েক বছর ধরে জটিল ও সীমিত হয়ে পড়েছে।

    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী
    পূর্ববর্তী খবর২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
    পরবর্তী খবর মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    আরো সংবাদ পড়ুন

    মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

    ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

    রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

    মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

    August 13, 2026

    মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ‘দ্বিমুখী নীতি’র তীব্র সমালোচনা করলেন আরাঘচি

    August 13, 2026

    ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

    August 13, 2026

    মামলার জট কমাতে আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড: আইনমন্ত্রী

    August 13, 2026

    মাছ-মুরগি ফিডে ক্ষতিকর উপাদান: দুই মাস সময় দিলো সরকার

    August 13, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত

    August 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.