Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 16 September 2026, 10:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
    আন্তর্জাতিক

    মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

    পবিত্র নগরী মক্কাতে হুথিরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট আজ বুধবার বলেছে, হুথিদের এ ড্রোন মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। যা গতকাল স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ছোড়া হয়।

    হুথিদের এ ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমি পবিত্র মক্কা শরিফে কাপুরুষোচিত ও জঘন্য ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় পাকিস্তান মর্মাহত এবং বিচলিত।” তিনি আরও বলেছেন, “ভাতৃপ্রতীম দেশ সৌদি আরবের ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে তার পাশে আছে।”

    মক্কা নগরীতে ড্রোন হামলাল অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। সৌদির এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে হুথিরা। সশস্ত্র এ গোষ্ঠীর পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ বলেছেন, “মক্কায় হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। যা এরআগেও দাবি করা হয়েছে। কিন্তু এখন এমন দাবি আর কাউকে ভুল বোঝায় না।”

    সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এর আগে জানায়, ২০১৭ সালের ২৭ জুলাই হুথিরা মক্কায় একবার ব্যালিস্টিক মিসাইল হামলার চেষ্টা করেছিল। এরপর আবার গতকাল স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে ড্রোন নিক্ষেপ করে। যা আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। সৌদি জোট এ নিয়ে বলেছে, “ড্রোন হামলার ঘটনা মক্কায় দ্বিতীয়বারের মতো সন্ত্রাসী হামলার অপচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার চেষ্টা করা হয়।”

    উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি গোষ্ঠীর দ্বন্দ্ব ২০১৪ সাল থেকে। সে বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তারপর মাত্র এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি রাজধানী সানা দখল করে। হুথিরা রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদিতে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী।

    ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল হুথিরা। তারপর প্রায় চার বছর স্থিতিশীল থাকলেও গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর ফের উত্তেজনা বাড়তে শুরু করে দু’পক্ষের মধ্যে।

    মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
    পূর্ববর্তী খবরএকনেকে এক লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

    আরো সংবাদ পড়ুন

    পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

    মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি

    ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের

    নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

    September 16, 2026

    একনেকে এক লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

    September 16, 2026

    জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

    September 16, 2026

    ব্যালন ডি’অরের দৌড়ে রদ্রি-ইয়ামাল-কেইনের ত্রিমুখী লড়াই

    September 16, 2026

    মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা: তীব্র নিন্দা জামায়াত আমিরের

    September 16, 2026

    পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

    September 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.