Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 11 October 2026, 11:20: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মক্কা চুক্তি: ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান
    আন্তর্জাতিক

    মক্কা চুক্তি: ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

    সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। তিনি বলেছেন, সৌদি আরবকে লক্ষ্য করে যে কোনো আগ্রাসী হামলা মক্কা প্রতিরক্ষা চুক্তিকে সক্রিয় করে তুলতে পারে।

    গতকাল মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা চুক্তির শর্তাবলি মেনে চলতে বাধ্য এবং সৃষ্টিকর্তার ইচ্ছায়, কোনো আগ্রাসন চালানো হলে আমরা এই চুক্তির প্রতি সম্মান জানাব। এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকার সুযোগ নেই। হুথিদের বোঝা উচিত যে তাদের কর্মকাণ্ডের ফলে চুক্তিটি কার্যকর হয়ে উঠতে পারে।”

    গত ১৭ সেপ্টেম্বর মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রধান শর্ত বা সারবস্তু হলো— চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশ যদি বাইরের কোনো শক্তির আক্রমণের শিকার হয়, তাহলে স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলো তাদের যাবতীয় সামরিক সক্ষমতাসহ আক্রান্ত অংশীদারের পাশে থাকবে।

    খাজা আসিফ অবশ্য স্বীকার করেছেন যে হুথিদের দমন করতে ইসলামাবাদের সহযোগিতা রিয়াদ চেয়েছে কি না, সে সম্পর্কে তিনি অবগত নন। শিগগিরই পরিস্থিতি শান্ত হবে— এমন আশাও প্রকাশ করেছেন তিনি।

    “আমি এখনও জানি না যে ইসলামাদের কাছে রিয়াদ সহযোগিতা চেয়েছে কি না। আর আমরা চাই যে শিগগিরই সংঘাতের নিরসন হোক; কিন্তু যদি তা না ঘটে এবং রিয়াদ ইসলামাবাদের সহযোগিতা চায়, সেক্ষেত্রে আমরা চুক্তি মেনে সহযোগিতা করতে বাধ্য থাকব।”

    উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি গোষ্ঠীর দ্বন্দ্ব ২০১৪ সাল থেকে। সে বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তারপর মাত্র এক বছরের মধ্যে ২০১৫ সালে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি রাজধানী সানা দখল করে। হুথিরা রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদিতে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী।

    বর্তমানে ইয়েমেনের মোট ভূখণ্ডের অর্ধেক হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে, বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। কয়েক বছর আগে প্রেসিডেন্সিয়াল সরকার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। ২০২২ সালে হুথি বিদ্রোহী এবং সৌদি আরবের মাধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল; কিন্তু গত জুলাই মাসে সানার বিমানবন্দরে হামলার পর থেকে ফের তিক্ত হয়ে ওঠে সৌদি-হুথি সম্পর্ক।

    সোমবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকার একটি কারাগারে হামলা করেছিল সৌদি জোট, এতে ১১ জন কয়েদি নিহত হয়েছে। সেই হামলার শোধ নিতে গতকাল মঙ্গলবার সৌদির দক্ষিণাঞ্চলীয় ৪ জেলায় ভয়াবহ হামলা পরিচালনা করেছে হুথি গোষ্ঠী। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন।

    মক্কা চুক্তি: ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান
    পূর্ববর্তী খবরমহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
    পরবর্তী খবর ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান: প্রতিমন্ত্রী শাহে আলম

    আরো সংবাদ পড়ুন

    সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

    সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

    আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা

    এই সরকারের বিদায়ের পর গণতন্ত্রের মেরামত শুরু হবে: রাহুল গান্ধী

    দিল্লিতে আটক মমতা ব্যানার্জি

    ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকেসহ আটক কয়েক শ বিক্ষোভকারী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে ৫৬টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও অনুদান প্রদান

    October 11, 2026

    ‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

    October 11, 2026

    তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

    October 11, 2026

    সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

    October 11, 2026

    বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

    October 11, 2026

    সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

    October 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.