Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 06:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » মুম্বাইয়ে জিম্মি হওয়া ১৭ শিশুকে উদ্ধার, গুলিবিনিময়ে নিহত ১
    আন্তর্জাতিক

    মুম্বাইয়ে জিম্মি হওয়া ১৭ শিশুকে উদ্ধার, গুলিবিনিময়ে নিহত ১

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মুম্বাইয়ে ১৭ শিশু

    মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে জিম্মি হওয়া ১৭ শিশুকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত রোহিত আর্য নিহত হয়েছে। ভারতের মুম্বাইয়ে পোয়াই এলাকায় ১৯ জনকে জিম্মি করে রাখার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রোহিত আর্য নামের এক ব্যক্তি তাদের জিম্মি করে। জিম্মিদের মধ্যে ছিলেন ১৭ জন শিশু, এক প্রবীণ ব্যক্তি ও এক অজ্ঞাতপরিচয় পুরুষ।

    পুলিশি অভিযানে গুলিবিনিময়ের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় আহত প্রবীণ ব্যক্তিকে দ্রুত বালাসাহেব ঠাকরে ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জিম্মি হওয়া ১৭ শিশুকে।

    পুলিশ জানায়, দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকে জরুরি কল পাওয়ার পর পোয়াই ও সাকিনাকা থানার টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। মুম্বাই পুলিশের সিনিয়র অফিসার এবং কুইক রেসপন্স ইউনিটের সদস্যরাও অভিযান পরিচালনা করেন। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘সব শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’

    রোহিত আর্য ঘটনার আগে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি দাবি করেন কিছু নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে চান। তিনি হুমকি দেন, তার চাহিদা পূরণ না হলে তিনি তার নিজের এবং শিশুদের ক্ষতি করবেন এবং সবকিছুতে আগুন লাগিয়ে দেবেন।

    অবশেষে এক পুলিশ কর্মকর্তা ফ্ল্যাটে প্রবেশ করে আর্যার কাছ থেকে একটি এয়ারগান এবং কিছু রাসায়নিক পদার্থ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জিম্মি করার পেছনে কারণ ছিল কাজের পাওনা-সংক্রান্ত আর্থিক বিরোধ।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। তারা মহারাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে একটি বিজ্ঞাপনের অডিশনে অংশ নিতে ফিল্ম স্টুডিওতে এসেছিল। কর্মকর্তারা জানান, অভিযুক্ত মানসিকভাবে অস্থির ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    পুলিশের মতে, উদ্ধার অভিযানের সময় আর্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে পুলিশও পাল্টা এক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ভিডিওতে আর্য অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ‘আমার স্কুল, সুন্দর স্কুল’ কর্মসূচির অধীনে চালু হওয়া “পিএলসি স্যানিটেশন মনিটর প্রকল্প”-এর জন্য তিনি ২ কোটি টাকার কাজ করেও ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনো অর্থ পাননি। তিনি বলেন, তার ‘লেটস চেঞ্জ’ অভিযানের অংশ হিসেবে প্রকল্পটি ২০১৩ সালে শুরু হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ না মেলায় তিনি হতাশ হয়ে পড়েন। এ নিয়ে দুবার অনশনও করেছিলেন তিনি।

    মুম্বাইয়ে জিম্মি হওয়া ১৭ শিশুকে উদ্ধার গুলিবিনিময়ে নিহত ১
    পূর্ববর্তী খবরডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
    পরবর্তী খবর মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.