Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 02:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি: মার্কো রুবিও
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি: মার্কো রুবিও

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মার্কো রুবিও

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও কিউবাকে ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন। ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশটির সঙ্গে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ‘খুব বেশি নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি।

    গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রো পছন্ত ‘একটি কূটনৈতিক সমাধান’। তবে যে কোনো ‘হুমকি’ থেকে ‍যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা করার পূর্ণ অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

    তবে রুবিওর এই মন্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় রদ্রিগুয়েজ বলেছেন, কিউবা কখনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।

    বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় রুবিও কিউবাকে ‘পুরো আমেরিকা অঞ্চলের সন্ত্রাসের অন্যতম নেতৃস্থানীয় পৃষ্ঠপোষক’ উল্লেখ করে রুবিও বলেন, “কিউবার সঙ্গে কূটনীতিই আমাদের প্রথম পছন্দ; কিন্তু আমি যদি আপনাদের কাছে সত্যিটা বলতে চাই— সেক্ষেত্রে আমি বলব, (কিউবায়) বর্তমানে আমরা যাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি নেই।

    এদিকে সংবাদমাধ্যমে রুবিওর এই সাক্ষাৎকার প্রচারের অল্প সময়ের মধ্যেই কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ এক এক্সপোস্টে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বিরুদ্ধে ‘সামরিক আগ্রাস উস্কে দিচ্ছেন। কিউবায় যুক্তরাষ্ট্র একটি ‘নিষ্ঠুর ও পদ্ধতিগত হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও এক্সপোস্টে উল্লেখ করেন তিনি।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেল কিনতে কিউবা। গত কয়েক মাস ধরে জ্বালানি তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় বিদ্যুৎ ঘাটতি ও খাদ্য সংকট দিন দিন তীব্র রূপ নিচ্ছে দেশটিতে। রুবিও অবশ্য বলেছেন যে সম্প্রতি কিউবাকে ১০ কোটি ডলার মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন এবং কিউবা তা গ্রহণ করেছে।

    এদিকে কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটিতে সমাজতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠাতা ফিদেল ক্যাস্ত্রোর ভাই রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের আদালতে।

    বৃহস্পতিবার মত বিনিময়কালে সাংবাদিকরা রুবিওকে প্রশ্ন করেন, রাউল ক্যাস্ত্রোকে বিচারের মুখোমুখি করার জন্য ট্রাম্প প্রশাসন তাকে যুক্তরাষ্ট্রে আনবে কি-না এবং যদি আনে, তাহলে কীভাবে আনবে।

    জবাবে রুবিও বলেন, “কীভাবে তাকে আমরা আনব— সে ব্যাপারে আমি কিছু বলব না। যদি আমরা সত্যিই তাকে এখানে আনার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা সংবাদমাধ্যমকে আমি কেন জানাব?”

    যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি: মার্কো রুবিও
    পূর্ববর্তী খবরহজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি
    পরবর্তী খবর হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ডোনাল্ড ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    প্রথমবারের মতো নকআউট পর্বে মিশর, অপেক্ষা বাড়ল ইরানের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

    June 27, 2026

    পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, সামনে শুধু মেসি

    June 27, 2026

    স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

    June 27, 2026

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    June 27, 2026

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.