Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 25 October 2026, 12:39: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আইন লঙ্ঘন ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশে অবস্থানসহ নানা কারণে ৬ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া তথ্য অনুযায়ী, এদের মধ্যে ‘অধিকাংশ’ অপরাধ হলো হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদে সমর্থন।

    এই পদক্ষেপ নেয়া হলো এমন এক সময়ে যখন ট্রাম্প প্রশাসন অভিবাসন ও বিদেশি শিক্ষার্থীদের ওপর কঠোর দমননীতি অব্যাহত রেখেছে।

    যদিও দেশটির পররাষ্ট্র দফতর স্পষ্ট করেনি তারা ‘সন্ত্রাসবাদে সমর্থন’ বলতে কী বোঝাচ্ছে, তবে ট্রাম্প প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছিলেন। প্রশাসনের দাবি, এসব কর্মকাণ্ড অ্যান্টি- সিমেটিক কিংবা ‘ইহুদি-বিরোধী আচরণ’ প্রকাশ করে।

    ছয় হাজার ভিসার মধ্যে প্রায় ৪ হাজার ভিসা আইন ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে। আরও ২শ’ থেকে ৩শ’ ভিসা বাতিল করা হয়েছে আইএনএ-৩বি ধারা অনুযায়ী, যেখানে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ বলতে মানুষের জীবন বিপন্ন করা বা মার্কিন আইনের লঙ্ঘনকে বোঝানো হয়েছে।

    এ বছরের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে ট্রাম্প প্রশাসন। পরে জুন মাসে সাক্ষাৎকার চালু হলে জানানো হয়, সব আবেদনকারীকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে। এর মাধ্যমে কর্মকর্তারা খুঁজবেন—মার্কিন নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা মূলনীতির প্রতি কোনো বৈরী মনোভাব আছে কি না।

    অফিসারদের আরও নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন এমন আবেদনকারীদের চিহ্নিত করেন যারা বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন বা সহায়তা করে কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে কিংবা বেআইনি ইহুদি-বিরোধী হয়রানি বা সহিংসতায় জড়িত।

    যুক্তরাষ্ট্রে ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
    পূর্ববর্তী খবরএকের পর এক কারিগরি ত্রুটি, বিমানে বদলি-শাস্তি-শোকজ
    পরবর্তী খবর নেইমারকে উদ্দেশ্য করে স্লোগান, ব্রাজিলিয়ান ক্লাবের শাস্তি!

    আরো সংবাদ পড়ুন

    মার্কিন যুদ্ধজাহাজ কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের

    ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

    ফিলিপাইনে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, ৪ পাইলট নিহত

    রিয়াদে ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা, ভূপাতিত করল সৌদি জোট

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে এরদোগানের সাথে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    আঘাত হানল টাইফুন চাম্পি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    October 25, 2026

    আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

    October 25, 2026

    টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম

    October 25, 2026

    মার্কিন যুদ্ধজাহাজ কাছে এলেই হামলার হুঁশিয়ারি ইরানের

    October 25, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

    October 25, 2026

    স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

    October 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.