Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 07:05: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » সিরিয়ার ১৬০ লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা
    আন্তর্জাতিক

    সিরিয়ার ১৬০ লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিরিয়ার ১৬০ লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা

    ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি সিরিয়ায়ও অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত সোমবার (১৪ জুলাই) থেকে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সোয়েইদা ও এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত ১৬০টি আঘাত হেনেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুসালেম পোস্ট।

    প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশেও বোমাবর্ষণ করেছে আইডিএফ। কয়েক ডজন বা তারও বেশি সিরীয় সেনা নিহত হয়েছেন এই হামলায়। আইডিএফ জানিয়েছে, সিরিয়ার বাহিনীকে সোয়েইদা থেকে সরাতে এবং সিরীয় দ্রুজদের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করতে অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তারা।

    এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং প্রেসিডেন্ট প্রাসাদ কাসর আল-শাবে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

    প্রেসিডেন্ট প্রাসাদে চালানো এ হামলাকে ‘সতর্কতামূলক হামলা’ বলে অভিহিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সানা আরও জানিয়েছে,  দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারা ও রাজধানী দামেস্কের কাতানা শহরে বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের হুমকির পরপরই এই হামলা চালানো হয়।

    গত বছরের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে বাশার আল-আসাদের পতন ঘটায় বিদ্রোহীরা। এরপর থেকে সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক তৈরি করে পশ্চিমা দেশগুলো, নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এমনকি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গুঞ্জনও উঠে। অথচ, এর মধ্যেও সিরিয়া জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

    সিরিয়ার ১৬০ লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা
    পূর্ববর্তী খবর৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, সুনামি সতর্কতা
    পরবর্তী খবর থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ

    আরো সংবাদ পড়ুন

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.